কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের ২৭তম বার্ষিক চড়ুইভাতি: প্রবাসে কিশোরগঞ্জবাসীর প্রাণের উৎসব
প্রজ্ঞা নিউজ ডেস্ক, নিউইয়র্ক:
নিউইয়র্কের লং আইল্যান্ডে সবুজে ঘেরা বেলমন্ট স্টেট পার্কে অনুষ্ঠিত হলো কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের ২৭তম বার্ষিক চড়ুইভাতি। ৬ জুলাই রোববার দিনব্যাপী আয়োজিত এই মিলনমেলায় নিউইয়র্কসহ ট্রাই-স্টেট এলাকার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় তিন শতাধিক কিশোরগঞ্জবাসী প্রবাসী অংশগ্রহণ করেন।
শতাধিক রঙিন বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সংগঠনের সভাপতি তারক চন্দ্র পন্ডিত। প্রাণবন্ত পরিবেশে গান, খেলাধুলা, খাবার আর বন্ধন-স্মৃতির রোমাঞ্চে ভরে ওঠে গোটা আয়োজন।
শহীদুল হাসানের তত্ত্বাবধানে বারোটি ক্রীড়া ইভেন্টে শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রতিযোগিতার বিভিন্ন পর্ব পরিচালনায় সহযোগিতা করেন মো. এনামুল হক, তানভীর রায়হান মিঠু, জাহাঙ্গীর জামিল দিপু, ফয়সাল কবীর, ইবনে হিয়াম, শামীম হোসাইন, মো. মোস্তফা বিন আব্দুল্লাহ, আশরাফুল আলম হিমেল, আবদুল করীম জুয়েল, রাজন দাস ও হাবিবুর রহমান জুয়েল।
চড়ুইভাতির খাবার পরিবেশনের দায়িত্ব পালন করেন অধ্যক্ষ মোক্তার হোসেন, হাবিব রহমান হারুন, শহীদুল হাসান, জাহাঙ্গীর জামিল দিপু, শামীম হোসাইন, মো. এনামুল হক, আনোয়ার উদ্দিন খান, মুহিবুর রশিদ সুজন ও ফয়সাল খান। বাঙালি স্বাদের বাহারে মুগ্ধ হন অতিথিরা।
সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন মো. এনামুল হক, মো. আবদুর রাজ্জাক ও হাবিব রহমান হারুন। সুরের মূর্ছনায় অনুষ্ঠানপ্রীতি আরও গভীর হয়ে ওঠে।
চমকপ্রদ র্যাফেল ড্রতে ছিল দুটি স্বর্ণালঙ্কারসহ দশটি আকর্ষণীয় পুরস্কার। টিকিট বিক্রির দায়িত্বে ছিলেন ইভা আনোয়ার, ডলি রাজ্জাক, তানিয়া নাজির, রিপা জাহাঙ্গীর, তঠিনী রায়হান, শিরীন কামাল ও অধ্যাপক রোকেয়া মোক্তার।
পুরস্কার বিতরণী এবং সমাপনী পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান কামাল। পুরস্কার বিতরণ করেন ট্রাস্টি বোর্ড সদস্য ফার্মাসিস্ট আবদুল আওয়াল সিদ্দিকী, ইঞ্জিনিয়ার মো. ফজলুল হক, সাবেক ট্রাস্টি সদস্য হাবিব রহমান হারুন, জাইদুল কবীর খান, সাবেক সভাপতি মো. আবদুর রাজ্জাক, শহীদুল হাসান, উপদেষ্টা অধ্যক্ষ মোক্তার হোসেন, নাজিম আহমেদ, আনোয়ার উদ্দিন খান, ইমরুল হাসান ফেরদৌস, রোকন উদ্দিন, এনামুল হক, সাধারণ সম্পাদক মুহিবুর রশিদ সুজন, চড়ুইভাতি ২০২৫-এর আহ্বায়ক তানভীর রায়হান মিঠু, সদস্য সচিব ফয়সাল খান, প্রচার সম্পাদক রাজন দাস, হক এন্ড সন্সের স্বত্বাধিকারী এ কে এম ফজলুল হক, মেডিহাবের স্বত্বাধিকারী তানিয়া ঝুমি, কালাম বাজার সুপার মার্কেটের মো. কালাম এবং হক মেডিকেলের ডা. সায়েরা হক।
প্রবাসে বসবাস করলেও নিজেদের জেলা, সংস্কৃতি ও মানুষের সঙ্গে সংযোগ অটুট রাখতে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের এ ধরনের আয়োজন প্রজন্মান্তরে বন্ধনকে আরো মজবুত করে, এই বার্ষিক চড়ুইভাতি তার এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকল।



















