Logo

আন্তর্জাতিক    >>   জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদকের পিতা হাজী নুরুল গণি গুরুতর অসুস্থ—সকলের দোয়া কামনা: নিউইয়র্কে কমিউনিটিতে শোক ও উদ্বেগ

জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদকের পিতা হাজী নুরুল গণি গুরুতর অসুস্থ—সকলের দোয়া কামনা: নিউইয়র্কে কমিউনিটিতে শোক ও উদ্বেগ

জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদকের পিতা হাজী নুরুল গণি গুরুতর অসুস্থ—সকলের দোয়া কামনা: নিউইয়র্কে কমিউনিটিতে শোক ও উদ্বেগ

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সুপরিচিত সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক–এর সাধারণ সম্পাদক আতাউল গণি আসাদ-এর শ্রদ্ধেয় পিতা হাজী নুরুল গণি সাহেব গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন।
হাজী নুরুল গণি একজন সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ সমাজসেবক ও ধর্মপ্রাণ মানুষ হিসেবে নিজ গ্রাম ও বৃহত্তর সিলেট অঞ্চলে সুপরিচিত। জীবনের বিভিন্ন পর্যায়ে তিনি সমাজকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর অসুস্থতার খবরে নিউইয়র্কসহ বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।
জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক-এর সভাপতি মঈনুল ইসলাম এক বিবৃতিতে সকলের প্রতি তাঁর রোগমুক্তির জন্য বিশেষভাবে দোয়া করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন— হাজী নুরুল গণি সাহেব একজন পরহেজগার, বিনয়ী ও সমাজহিতৈষী মানুষ। আমরা সকলে মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করি, তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করেন এবং দীর্ঘ নেক হায়াত লাভ করেন।
উল্লেখ্য, আতাউল গণি আসাদ দীর্ঘদিন ধরে প্রবাসে কমিউনিটি সংগঠনে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে নেতৃত্ব দিয়ে আসছেন। পিতার অসুস্থতার কারণে তিনি পারিবারিকভাবে চরম উদ্বেগের মধ্যে রয়েছেন।
কমিউনিটির পক্ষ থেকেও তার পরিবারের প্রতি সহমর্মিতা ও একাত্মতা প্রকাশ করা হচ্ছে। দেশ-বিদেশের সবাইকে অনুরোধ জানানো হয়েছে—
হাজী নুরুল গণি সাহেবের দ্রুত রোগমুক্তি ও সুস্থতার জন্য বিশেষভাবে দোয়া করুন।