Logo

আন্তর্জাতিক    >>   জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হলো সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি কমিটি ইনক্-এর বার্ষিক বনভোজন ২০২৫

জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হলো সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি কমিটি ইনক্-এর বার্ষিক বনভোজন ২০২৫

জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হলো সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি কমিটি ইনক্-এর বার্ষিক বনভোজন ২০২৫

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
গত ১০ আগস্ট, রোববার, নিউইয়র্কের ইস্ট রিভার তীরে ব্রঙ্কসের ওয়েস্ট ফেরি পয়েন্ট পার্কে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি কমিটি ইনক্-এর বার্ষিক বনভোজন ২০২৫।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডা. ইনামুল হক এমডি (সদস্য, বোর্ড অব ট্রাস্টিজ, বাংলাদেশ সোসাইটি ইউএসএ ইনক্ এবং সভাপতি, বৃহত্তর কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র ইনক্)।

                   দলীয় জাতীয় সঙ্গীত পরিবেশন, বেলুন উড়িয়ে শুভ উদ্ভোধন ঘোষনা।

সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল রউফ ,সঞ্চালনা করেন কাজী রবিউজ্জামান, রেজা আব্দুল্লাহ, বিজয় কৃষ্ণ সাহা ও ডা. মোহাম্মদ মোক্তার আহমেদ।
উদ্বোধন করেন মোহাম্মদ নাঈম টুটুল (সদস্য, বোর্ড অব ট্রাস্টিজ, বাংলাদেশ সোসাইটি ইউএসএ ইনক্)।
গেস্ট অব অনার ছিলেন— আতাউর রহমান সেলিম (সভাপতি, বাংলাদেশ সোসাইটি ইউএসএ ইনক্) ও ডা. ইয়াছমিন এমডি।


বিশেষ অতিথি ছিলেন— জনাবা জনাব জোনাইদ চৌধুরী (সদস্য, বোর্ড অব ট্রাস্টিজ, বাংলাদেশ সোসাইটি ইউএসএ ইনক্), এন্টনি মইন চৌধুরী, এমডি তরিকুল ইসলাম মিঠু, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মনজুর আহমেদ বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম মুন্সী (প্রধান উপদেষ্টা, সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি ইনক্)।
এছাড়া উপস্থিত ছিলেন— মহিউদ্দিন দেওয়ান, হারুন চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাবিবুর রহমান, প্রফেসর সৈয়দ জহির উদ্দিন আজাদ (সভাপতি, বাংলাদেশ সাংবাদিক এসোসিয়েশন ইউএসএ), হাজী আব্দুস শহীদ (সভাপতি, আমেরিকান বাংলাদেশ ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইউএসএ), মনোয়ারুল ইসলাম (সভাপতি, নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাব), হেলাল চৌধুরী, জালাল চৌধুরী, শামীম আহমেদ, শেখ অলি আহাদ, সামাদ মিয়া জাকারিয়া, মোস্তাকুর রহমান লিটন, রায়হান পারভেজ, আশফাকুল হক চৌধুরী, শফিকুর রহমান প্রমুখ।


বিভিন্ন সংগঠন থেকে আরও উপস্থিত ছিলেন—রোকন হাকিম (ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনক্),আব্দুল খালেক (সিইও, সাফাওয়ান ট্রাভেলস),মোহাম্মদ আলী (ম্যানেজার, স্টার্লিং ডায়াগনোস্টিক),ইঞ্জিনিয়ার আব্দুল খালেক (ম্যানেজিং পার্টনার, এক্সিডেন্ট ল’ ফার্ম),রেদোয়ানা রাজ্জাক সেতু (কেস ম্যানেজার, এক্সিডেন্ট ল’ ফার্ম),মোহাম্মদ আনোয়ার হোসেন (রিপ্রেজেনটেটিভ, ফিডেলিস কেয়ার),নাফিকুর রহমান তুরান (ব্রঙ্কস কো-অর্ডিনেটর, ফাস্ট এইড হোম কেয়ার),মোহাম্মদ রেজাউল হক রুহেল (ব্রাঞ্চ ম্যানেজার, গোল্ডেন এইজ হোম কেয়ার)।অন্যদের মধ্যে ছিলেন— মনজুর আহমেদ, আবু কায়সার চিশতী, মুন্সী বশির উদ্দিন, সৈয়দ আব্দুল মতিন, নূর মোহাম্মদ তফাদার (সিইও, মিলেনিয়াম টিভি), ডিটেকটিভ (অব.) মাসুদুর রহমান, সুমন চৌধুরী (সিইও, ফোন ক্লাব), মামুনুর রশিদ, রায়হান, তুহিন ও রিমা চৌধুরী (চেয়ারম্যান, তুহিন-রিমা ফাউন্ডেশন), ডলি আক্তার, খন্দকার জমিরুল ইসলাম, মো. আশরাফুল আলম, কায়কোবাদ খান, মইজুর রহমান জুয়েল, আবুল খায়ের আকন, এইচএম মিজানুর রহমান, মিয়া মোহাম্মদ দাউদ, মো. জহিরুল ইসলাম, শেখ জামাল হোসাইন, ইমরান আলী টিপু, মাহবুব আলম, সিপিএ জাকির চৌধুরী, গোলাম মুহিত, মুহিত চৌধুরী, ফজর আলী, কবি জুলি রহমান, নাসরিন চৌধুরী, কামরুন নাহার রিতা, প্রফেসর ইলিয়াছ হোসেন, মেহের চৌধুরী, সুরাইয়া আলম লাকি, সুমনা সাহিদা রায়হান, মিথুন দেব প্রমুখ।


বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও শিশুদের নিয়ে নয়টি খেলায় সবাই অংশ নেন। খেলাগুলো পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা এম এ নাসির, সহযোগিতা করেন ইঞ্জিনিয়ার জিল্লুর রহমান, কবি সুধাংশু কুমার মন্ডল, কবি আবু তাহের চৌধুরী, আতিকুর রহমান।
খেলার মধ্যে ছিল— মামার বাড়ি আম কুড়ানো, দৌড়, লক্ষে বল নিক্ষেপ, হাঁড়ি ভাঙ্গা, বালিশ খেলা।
এছাড়া ২২টি আকর্ষণীয় পুরস্কারসহ র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। তবে ৫০১ ডলারের বিশেষ পুরস্কারের বিজয়ীকে খুঁজে পাওয়া যায়নি (টিকিট নং ৫২৭০৩৬০)।
খেলাগুলো উৎসর্গ করা হয় প্রয়াত হুমায়ুন কবির, জীবন বিশ্বাস, এমডি আব্দুল কাইয়ুম, মফিজ উদ্দিন মাছুম ও রফিকুল ইসলামের স্মৃতির প্রতি।
সাংস্কৃতিক পরিবেশনায় গান পরিবেশন করেন মনিকা দাস, রায়হান, বাদশা সালামত, ননী মল্লিক, হিরালাল দাস, শহিদুল হক, সুবেদার (অব.) ইব্রাহিম, আক্তারুজ্জামান হ্যাপি প্রমুখ।

বনভোজন কমিটিতে ছিলেন, আহ্বায়ক আব্দুস ছালাম,সদস্য সচিব আলতাফ হোসেন,
যুগ্ম আহ্বায়ক: জাহাঙ্গীর আলম, মোহাম্মদ কামাল,প্রধান সমন্বয়কারী খবির উদ্দিন ভূঁইয়া,সমন্বয়ক কামাল উদ্দিন, অধ্যক্ষ সানাউল্লাহ, হাছান আলী, মিয়া মোহাম্মদ দাউদ, দেওয়ান মোতাসির আলী মঞ্জু,
কোষাধ্যক্ষ কর্পোরাল (অব.) আব্দুল মতিন,
ক্রিয়া সম্পাদক: এম এ নাসির, আতিকুর রহমান, লিয়াকত আলী, সুধাংশু কুমার মন্ডল।
বনভোজন প্রাঙ্গণে ছিল সুসজ্জিত মঞ্চ, রঙিন তাবু, বসার চেয়ার, নামাজের ব্যবস্থা এবং ছায়াঘেরা মনোমুগ্ধকর পরিবেশ। অতিথিদের জন্য পরিবেশন করা হয়েছিল সুস্বাদু খাবার, কোমল পানীয়, জুস, ঝালমুড়ি, তরমুজ ও গরম চা।
অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল— মিলেনিয়াম টিভি, ইউএসএ অনলাইন ডটকম।
ফটোগ্রাফিতে ছিলেন ইয়াকুব আলী মিঠু।