Logo

আন্তর্জাতিক    >>   নিউইয়র্কে ৯২-৯৪ ক্লাবের উদ্যোগে “গ্রীষ্মের শেষ আড্ডা ২০২৫” পিকনিক ৭ই সেপ্টেম্বর

নিউইয়র্কে ৯২-৯৪ ক্লাবের উদ্যোগে “গ্রীষ্মের শেষ আড্ডা ২০২৫” পিকনিক ৭ই সেপ্টেম্বর

নিউইয়র্কে ৯২-৯৪ ক্লাবের উদ্যোগে “গ্রীষ্মের শেষ আড্ডা ২০২৫” পিকনিক ৭ই সেপ্টেম্বর

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের সামাজিক সংগঠন ক্লাব ৯২-৯৪ আগামী ৭ই সেপ্টেম্বর ২০২৫, রোববার আয়োজন করতে যাচ্ছে এক বিশেষ মিলনমেলা— “গ্রীষ্মের শেষ আড্ডা ২০২৫” পিকনিক। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে ক্লাব সদস্য, তাদের পরিবার এবং বন্ধু-স্বজনরা এতে অংশ নেবেন।
পিকনিকটি অনুষ্ঠিত হবে , Hempstead Lake State Park, Eagle Ave, West Hempstead, Nassau County, NY 11552-এ। আয়োজকরা জানিয়েছেন, দীর্ঘ এক বছর পর পুরনো ও নতুন বন্ধুদের একত্রিত করে আনন্দ, সম্প্রীতি ও সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় করাই এই আয়োজনের মূল লক্ষ্য।
দিনব্যাপী আয়োজনের মধ্য রয়েছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পিকনিকস্থল মুখরিত থাকবে নানা আয়োজনে সুস্বাদু খাবার ও পানীয় শিশুদের জন্য বিশেষ বিনোদন সব বয়সীদের জন্য গেমস কারাওকে, গান-বাজনা ও সাংস্কৃতিক পরিবেশনা দিনভর হাসি আনন্দের ,আড্ডা,বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে র‍্যাফেল ড্র, যেখানে স্বর্ণের চেইন, ল্যাপটপসহ ১০টি আকর্ষণীয় ও মূল্যবান পুরস্কার বিতরণ করা হবে। সংগীত পরিবেশনার দায়িত্বে থাকবেন জনপ্রিয় শিল্পী মৃদুল।
অংশগ্রহণ ও চাঁদা একক অংশগ্রহণকারী ৫০ ডলার ,পরিবার (ফ্যামিলি): ১০০ ডলার ।
এছাড়া অংশগ্রহণ নিশ্চিত করতে হবে ২৬শে আগস্ট ২০২৫-এর মধ্যে।যোগাযোগের জন্য , নাজমা (718-710-2568), ঝুমা (347-837-0261), শিপু (718-496-7958), শিপন (917-285-4201), রবিন (646-750-2600), জুয়েল (646-287-2310), শিমুল (929-245-3260)।
আয়োজক কমিটি বিশ্বাস করে, প্রবাসী বন্ধুদের মিলনমেলা, আনন্দ-আড্ডা ও স্মৃতিময় মুহূর্তে ভরে উঠবে গ্রীষ্মের শেষ প্রহর। আর এই পিকনিক হয়ে উঠবে স্মরণীয় এক দিন।