যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন শি জিনপিং, কিম এবং পুতিন: অভিযোগ ডোনাল্ড ট্রাম্পের
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরে অভিযোগ যে, চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। রাশিয়া এবং চীনের প্রেসিডেন্টের সঙ্গে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন একত্রিত হয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলেই অভিযোগ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
পুতিন এবং শি জিনপিংকে নিয়ে যখন বেইজিংয়ে চীনের সামরিক প্যারেড শুরু হয়েছে, তখন জিনপিংকে উদ্দেশ্য করে ডোনাল্ড ট্রাম্প বলেন, আপনারা যখন আমেরিকার বিরুদ্ধে চক্রান্ত করছেন, সেই আবহে ভ্লাদিমির পুতিন এবং কিম জং উনকে আমার উষ্ণ অভ্যর্থনা দেবেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০ বছর পূর্তি উপলক্ষে কুচকাওয়াজে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন শি জিনপিংয়ের সঙ্গে ছিলেন তখন মি. ট্রাম্প শি জিনপিংকে সম্বোধন করে ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, ভ্লাদিমির পুতিন এবং কিম জং উনকে আমার উষ্ণ শুভেচ্ছা জানাই, কারণ আপনারা আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।



















