Logo

আন্তর্জাতিক    >>   নিউইয়র্কে উদীচী যুক্তরাষ্ট্র সংসদের জাঁকজমকপূর্ণ বনভোজন অনুষ্ঠিত

নিউইয়র্কে উদীচী যুক্তরাষ্ট্র সংসদের জাঁকজমকপূর্ণ বনভোজন অনুষ্ঠিত

নিউইয়র্কে উদীচী যুক্তরাষ্ট্র সংসদের জাঁকজমকপূর্ণ বনভোজন অনুষ্ঠিত

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
গত ৩১ আগস্ট ২০২৫, রবিবার বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, যুক্তরাষ্ট্র সংসদের উদ্যোগে নিউইয়র্কের ফ্রেশ মেডোসের কানিংহাম পার্কে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য বনভোজন। সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা দিনব্যাপী এ আয়োজনে সদস্য, পরিবার-পরিজন ও অতিথিদের অংশগ্রহণে সৃষ্টি হয় এক আনন্দঘন পরিবেশ।

দিনের শুরুতেই সাধারণ সম্পাদক কল্লোল দাশ শুভেচ্ছা জানিয়ে সকালের নাস্তা পরিবেশনের ব্যবস্থা করেন। নাস্তার পর শিশু-কিশোরদের জন্য আয়োজন করা হয় দৌড় প্রতিযোগিতা ও বল নিক্ষেপ খেলা।


এরপর সংগঠনের সভাপতি ক্ল্যারা রোজারিওর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদকের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় যুক্তরাষ্ট্র সংসদের সহ-সভাপতি বাবুল আচার্য, বীর মুক্তিযোদ্ধা খোরশেদুল ইসলাম ,ড.শংকর শীল, মো: ওবায়দুল ,গিয়াস উদ্দিন,লুতফর রহমান ,মিনহাজ আহমেদ , জ্যামাইকা শাখার সভাপতি আশীষ রায়, সাধারণ সম্পাদক হিরো চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক লিলি মজুমদার, সাংস্কৃতিক সম্পাদক সুলেখা পাল, কোষাধ্যক্ষ সুমন দে, সদস্য আলীম উদ্দিন ,উদীচী নেতা ও পগ্রেসিভ ফোরামের সহ-সভাপতি জাকির হোসেন বাচ্চু,সদস্য সুপর্না সরকার রিমি, জ‍্যামাইকা শাখার সাংস্কৃতিক সম্পাদক ফুলু রায় চৌধুরী,দিলীপ মোদক, মুনমুন সাহা , শাহানা নূপুর, ত্রিপর্না দে ,প্রস্তুতি কমিটির সদস্য সচিব মোহাম্মদ ইসলাম তুহিন, সদস্য অমিত বানিয়া , পিংকি বানিয়া ,সাংবাদিক পিনাকী তালুকদার সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ সহ আরও অনেকে বক্তব্য রাখেন।


বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা আজ নানা চ্যালেঞ্জের মুখে। এই কঠিন সময়ে উদীচীর মতো প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন ঘরে বসে থাকতে পারে না। তারা ঐক্যবদ্ধভাবে দেশের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন এবং প্রবাস থেকেও দেশ রক্ষায় প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।


আলোচনা শেষে পরিবেশিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। অতিথি শিল্পী রাহুল মজুমদার, রাফিন ইকবাল ও পপ তাদের সুমধুর গান পরিবেশন করেন। পাশাপাশি উদীচীর শিল্পীরাও গান ও কবিতা আবৃত্তি করে দর্শকদের মুগ্ধ করেন। খেলা-ধুলার মধ্যে বড়দের বল নিক্ষেপ ও মহিলাদের চেয়ার দখল বিশেষ আকর্ষণ সৃষ্টি করে।


দিনের অন্যতম আকর্ষণ ছিল রাফেল ড্র। এটি পরিচালনা করেন প্রজ্ঞা পত্রিকার সম্পাদক ও প্রকাশক উত্তম কুমার সাহা। বিজয়ীদের পুরস্কার প্রদান করেন এস্টুরিয়ার জনপ্রিয় বৈশাখী রেস্টুরেন্ট ও পার্টি হলের কর্ণধার রিমি শামসুন, এক্সিট রিয়েলেটরের মোহাম্মদ হোসেন বেলাল, ক্লাব ৯২-৯৪-এর রুমা দাস, ডিবিসির সাংবাদিক কানু দত্ত এবং সুশীল চন্দ্র দাস প্রমুখ। বৈশাখী রেস্টুরেন্টের পরিবেশিত খাবার অতিথিদের বিশেষভাবে আনন্দিত করে।


দিনব্যাপী এই বনভোজনে অংশ নিয়ে সবাই একে অপরের সঙ্গে মিলিত হন, বন্ধুত্ব ও পারস্পরিক সম্প্রীতি দৃঢ় হয়। সবশেষে সভাপতি ক্ল্যারা রোজারিও ও সাধারণ সম্পাদক কল্লোল দাশ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং ২০২৫ সালের বনভোজনের সমাপ্তি ঘোষণা করেন।

 ফটো গ্যালারি দেখুন:- 

 

ভিডিও দেখুন:-