জুয়ান ফ্রান্সিসকো ফুয়েন্তেস-এর স্মরণে
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
গভীর শোক ও কষ্টের সাথে জানানো যাচ্ছে যে, আমাদের প্রিয় জুয়ান ফ্রান্সিসকো ফুয়েন্তেস আর আমাদের মাঝে নেই। তিনি ১৯৭৬ সালের ৪ জানুয়ারি জন্মগ্রহণ করেন এবং গত ১৫ জুন, ২০২৫ সালে পরলোকগমন করেন।
জুয়ান ফুয়েন্তেস ছিলেন একজন প্রাণবন্ত, হৃদয়বান ও সবার প্রিয় মানুষ, যিনি তাঁর আশেপাশের মানুষের জীবনে আনন্দ ও ভালোবাসা ছড়িয়ে দিয়েছেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। তিনি প্রবাসে বাংলাদেশিদের সাথে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতেন। তাঁর স্মৃতি ও ভালোবাসা সবার হৃদয়ে চিরকাল অমলিন থাকবে। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরা শোক প্রকাশ করেছেন।
ফিউনারেল সার্ভিস
স্থান: Rivera Funeral Home
ঠিকানা: 104-02 37th Avenue, Corona, NY 11373
তারিখ: শনিবার
সময়: বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত
যোগাযোগ: (929) 325-9228
“প্রভু হৃদয়ভাঙা মানুষের কাছে থাকেন এবং যাঁরা গভীরভাবে অনুতপ্ত, তাদের রক্ষা করেন।” — সালমস ৩৪:১৮



















