Logo

আন্তর্জাতিক    >>   সঞ্জীব কুমার দাস-এর ফিউনারেল ও শশ্মান কাজের সাহায্যের জন্য আকুল আবেদন

সঞ্জীব কুমার দাস-এর ফিউনারেল ও শশ্মান কাজের সাহায্যের জন্য আকুল আবেদন

সঞ্জীব কুমার দাস-এর ফিউনারেল ও শশ্মান কাজের সাহায্যের জন্য আকুল আবেদন

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

গত ৩০ সেপ্টেম্বর ২০২৪ ইং সকাল ৭:১৯ মিনিটে রকওয়ে এভিনিউ ট্রেন ষ্টেশনে (সি) ট্রেনে কাটা পড়ে মৃত্যুবরণ করেন পটুয়াখালী জেলার সন্তান সঞ্জীব কুমার দাশ। ( ওঁ গঙ্গা “দিব্যান্ লোকান্ স গচ্ছতু”)।

নিউইয়র্কে কোন আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধব না থাকায় গত এক বছর ধরে ব্রুকলীনের সিটি মর্গে পড়ে ছিল তার মৃত দেহ । গত ২০ জুন ২০২৫ বাবুল আচাৰ্য্য এই খবরটি পাওয়ার সাথে সাথে মৃত ব্যক্তির পরিবারকে খুঁজে বের করেন এবং নিউইয়র্কের কমিউনিটির সাথে যোগাযোগ করেন এবং সবার সম্মতিতে মৃত ব্যক্তির ফিউনারেল ও শশ্মান কাজের সিদ্ধান্ত গৃহিত হয় ।

তাই আসুন আমরা সবাই মিলে এই মানবিক কাজে সাহায্যের হাত বাড়াই। আপনার ক্ষুদ্র অনুদান এই মহতী কাজটি দ্রুত সম্পন্ন করতে সহায়তা করবে।

অনুরোধক্রমেঃ

শ্রী সজল মজুমদার- 929-396-6164 (Zelle)

শ্রী জয়দেব গাইন- 347-536-5107 (Zelle)

শ্ৰী সন্‌জীত ঘোষ- 347-570-7426 (Zelle)

শ্রী ভজন সরকার- 917-607-7395

শ্রী বাবুল আচার্য্য- 718-316-1637

শ্রী রামদাস ঘরামী- 718-415-5670

শ্রী পরেশ ধর- 347-456-9444

বিঃ দ্রঃ আপনার জিলে পাঠানো অনুদানের স্ক্রিনশর্ট টেক্সট করবেন।

ফিউনারেলের তারিখ, সময় ও স্থান পরবর্তিতে জানানো হবে।