Logo

আন্তর্জাতিক    >>   ব্রঙ্কসে বাংলাদেশি কমিউনিটির জাঁকজমকপূর্ণ আয়োজনে যুক্তরাষ্ট্রের ২৪৯তম স্বাধীনতা দিবস উদযাপন

ব্রঙ্কসে বাংলাদেশি কমিউনিটির জাঁকজমকপূর্ণ আয়োজনে যুক্তরাষ্ট্রের ২৪৯তম স্বাধীনতা দিবস উদযাপন

ব্রঙ্কসে বাংলাদেশি কমিউনিটির জাঁকজমকপূর্ণ আয়োজনে যুক্তরাষ্ট্রের ২৪৯তম স্বাধীনতা দিবস উদযাপন

প্রজ্ঞা নিউজ ডেস্ক :

গত ৪ জুলাই ২০২৫, শুক্রবার, ফেডারেল ছুটির দিন উপলক্ষে ব্রঙ্কসে বাংলাদেশি কমিউনিটির জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপিত হলো যুক্তরাষ্ট্রের ২৪৯তম স্বাধীনতা দিবস। বেলা ২টায় শুরু হওয়া এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ব্রঙ্কসের ইউনিয়নপোর্ট রোড, ওলমস্টেড অ্যাভিনিউ ও বাংলাবাজার সংলগ্ন ট্রাই-অ্যাঙ্গেল (পদ্মা সেলুন) এলাকাজুড়ে। আয়োজনে সভাপতিত্ব করেন ব্রঙ্কস বাংলাদেশ ওমেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস (বাফা)-এর নির্বাহী পরিচালক জনাবা ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি ইনক-এর সাধারণ সম্পাদক কাজী রবিউজ্জামান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা এইচএম মিজানুর রহমান এবং গীত পাঠ করেন বিজয় কৃষ্ণ সাহা। পরে সমবেত কণ্ঠে গাওয়া হয় যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত।

উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনক-এর সভাপতি ও ফোর্থ জুলাই আয়োজক কমিটির আহ্বায়ক শামীম আহমেদ। তিনি যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামে আত্মাহুতি দেওয়াদের শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং ভবিষ্যতে কমিউনিটিকে ঐক্যবদ্ধ থেকে জাতীয় অনুষ্ঠানগুলো আরও বৃহৎ পরিসরে আয়োজনের আহ্বান জানান।

বিশেষ অতিথি অধ্যক্ষ ছানা উল্লাহ তাঁর বক্তব্যে ১৭৭৬ সালের স্বাধীনতা ঘোষণা পত্র এবং টমাস জেফারসনের ঐতিহাসিক অবদানের বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরেন।
মূলধারার রাজনীতিবিদ ও আমেরিকান বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি হাজী আব্দুস শহীদ বলেন, “জাতীয় অনুষ্ঠান সফল করতে বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে বক্তব্য, কবিতা ও সংগীতে অংশগ্রহণের মাধ্যমে দিনটির তাৎপর্য তুলে ধরেন বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সংস্কৃতিকর্মী ও সাংবাদিকরা।
উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন—
জুনেদ আহমেদ চৌধুরী, মাহবুব আলম, সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, তোফায়েল আহমেদ চৌধুরী, হাজী আব্দুস ছালাম, হাসান আলী, এম এ মুহিত, বিজয় কৃষ্ণ সাহা, রোকন হাকিম, মোঃ লুকমান হোসেন লুকু, খবির উদ্দিন ভূঁইয়া, কামাল উদ্দিন, জাকির চৌধুরী, নুরুল ইসলাম মিলন, রেজা আব্দুল্লাহ, মুস্তাকুর রহমান লিটন, ফখরুল ইসলাম, শেখ ওলি আহাদ, হুমায়ুন কবীর সুহেল, দীপঙ্কর দেব, শফিকুর রহমান, কাজিরুল ইসলাম শিপন, জহিরুল ইসলাম ও চৌধুরী মোহাম্মদ মুমিত তানিম।

এছাড়াও উপস্থিত ছিলেন , গ্রেটার সিরাজগঞ্জ সোসাইটির মোঃ জহিরুল ইসলাম, বরিশাল বিভাগবাসী ইনক-এর মইজুর রহমান জুয়েল ও মঞ্জুরুল বিপ্লব, কুমিল্লা সোসাইটির রিপন সরকার ও সারাফত উদ্দিন পাটোয়ারী স্বপন, তিতাস মাল্টি সার্ভিসের সিইও ও আভা সংগঠনের চেয়ারম্যান বি মেহের চৌধুরী, বাংলাদেশ ল সোসাইটির রেদয়ানা রাজ্জাক সেতু।
মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ ইনক-এর পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা হালিম মুন্সী, সরকার আব্দুল মজিদ, আবু জাফর, জাহানঙ্গীর আলম এবং সিনিয়র সিটিজেন ফোরামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, লিয়াকত আলী, খায়রুল ইসলাম নাসির, কবি আবু তাহের চৌধুরী, খলিলুর রহমান, আনোয়ার ইসলাম, কর্পোরেট (অব.) আব্দুল মতিন, মোহাম্মদ কামাল।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের মোঃ বেলাল ইসলাম ও সুমন চৌধুরী, হৃদয় বাংলাদেশ-এর সাইদুর রহমান লিংকন, সাংবাদিক শেখ শফিকুর রহমান, সাখাওয়াত হোসেন সেলিম, কবি রোকন আহমেদ, এমডি গোলাম সাদমান, আতিক রহমান, মোহাম্মদ আলম, আজমল চৌধুরী, তোফাজ্জল আলী, আবুল কাসেম, শাহরিয়ার আহমেদ, কয়চর করিম, মোঃ বাচ্চু, গোলাম হোসেন, রুমা প্রমুখ।
এই আয়োজনে প্রবাসী বাংলাদেশিরা যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ও বহুজাতিক সংস্কৃতিকে সম্মান জানিয়ে দেশপ্রেম, ঐক্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন। অনুষ্ঠানটি ব্রঙ্কস বাংলাদেশি কমিউনিটির একটি সফল ও স্মরণীয় উদাহরণ হয়ে থাকবে।