Logo

আন্তর্জাতিক    >>   ইউনূস সরকারের পদত্যাগের দাবিতে ২০ জুলাই সর্বাত্বক হরতালের ডাক আওয়ামী সংগঠনসমূহের

ইউনূস সরকারের পদত্যাগের দাবিতে ২০ জুলাই সর্বাত্বক হরতালের ডাক আওয়ামী সংগঠনসমূহের

ইউনূস সরকারের পদত্যাগের দাবিতে ২০ জুলাই সর্বাত্বক হরতালের ডাক আওয়ামী সংগঠনসমূহের

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

গোপালগঞ্জে সাম্প্রতিক গণহত্যা ও সহিংস ঘটনার প্রতিবাদে এবং ফ্যাসিস্ট ইউনূস সরকারের পদত্যাগের দাবিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ ও ছাত্রলীগ একযোগে ২০ জুলাই দেশব্যাপী 'সর্বাধিক হরতালের' ডাক দিয়েছে।

এক যৌথ বিবৃতিতে সংগঠনগুলো জানায়, ইউনূসের নেতৃত্বে খুনি-জঙ্গি-সাম্প্রদায়িক শক্তি একটি পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে গোপালগঞ্জের সাধারণ মানুষ, আওয়ামী লীগের নেতাকর্মী, ছাত্র, শ্রমিক, নারীদের উপর গুলিবর্ষণ করে নির্মমভাবে হত্যা করেছে।

বিবৃতিতে বলা হয়, ইউনূস চক্রের ষড়যন্ত্রের মাধ্যমে ‘মার্চ টু যমুনা’ নামে নতুন একটি রাজনৈতিক অপচেষ্টা চালানো হচ্ছে। এই ষড়যন্ত্র রুখতে এবং দেশের গণতন্ত্র, বিচারব্যবস্থা ও সংবিধান রক্ষায় হরতাল কর্মসূচিকে সর্বাত্মকভাবে সফল করতে আহ্বান জানানো হয়েছে।

এই চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে আগামী ২০ জুলাই সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল পালিত হবে। দেশের ছাত্র, যুব, কৃষক, শ্রমিক, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিকসহ সর্বস্তরের জনসাধারণকে এই হরতালে অংশগ্রহণ করে ইউনূস ষড়যন্ত্র প্রতিরোধের আহ্বান জানানো হয়।

একইসাথে বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, বিদেশিদের মদদে পরিচালিত ইউনূসের কোনো ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না। তার বিরুদ্ধে গণবিপ্লব গড়ে তোলা হবে, এবং বাংলাদেশের জনগণ বিজয় অর্জন করবেই।

শেষে “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু!” স্লোগান দিয়ে বিবৃতি শেষ করা হয়।