নতুন নেতৃত্বে আনজুমানে আল ইসলাহ ইউকে ওয়েলস ডিভিশন, এজিএম ও কনফারেন্সে দিকনির্দেশনামূলক আলোচনা
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
শামসুল উলামা হযরত ফুলতলী ছাহেব কিবলাহ রহ. এর হাতে গঠিত ‘বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’ ১৯৭৯ সাল থেকে শুধু ইসলাম প্রচার নয়, বরং মানবকল্যাণ ও বিশুদ্ধ আকিদা বিশ্বব্যাপী তুলে ধরতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতায় সংগঠনের ইউকে ওয়েলস ডিভিশনের বার্ষিক সাধারণ সভা ও নেতৃত্ব সম্মেলন গত ২১ জুলাই রোববার দুপুর ১২টায় কার্ডিফের বাংলাদেশ সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
কার্ডিফ, সোয়ানসি, নিউপোর্টসহ ওয়েলসের বিভিন্ন শহর থেকে আগত ডেলিগেট ও সদস্যদের অংশগ্রহণে দিনব্যাপী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ, সঞ্চালনায় ছিলেন জেনারেল সেক্রেটারি আনসার মিয়া ও জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুর।
প্রধান অতিথি ছিলেন ইউকে কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট হযরত মাওলানা নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, মোহাম্মদ বদরুল ইসলাম, শাহজালাল মসজিদের খতীব মাওলানা কাজি ফয়জুর রহমান, জালালিয়া মসজিদের খতীব মাওলানা আব্দুল মুক্তাদির এবং কেন্দ্রীয় সদস্য কাউন্সিলর দিলওয়ার আলী।
কোরআন তেলাওয়াত করেন হাফিজ তৌয়াহিদুল হক এবং নাতে রাসুল পরিবেশন করেন হাফিজ জালাল উদ্দিন।
বার্ষিক রিপোর্ট উপস্থাপন করেন সেক্রেটারি আনসার মিয়া, আর্থিক রিপোর্ট পেশ করেন ট্রেজারার শাহ মোহাম্মদ তসলিম আলী। অতিথিবৃন্দ সংগঠনের গত এক বছরের কার্যক্রম পর্যালোচনায় অংশ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা ও সংগঠনের অগ্রযাত্রা নিয়ে সুচিন্তিত মতামত তুলে ধরেন।
কনফারেন্সের দ্বিতীয় পর্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দের তত্ত্বাবধানে নির্বাচনের মাধ্যমে ২০২৫-২০২৮ মেয়াদের জন্য নতুন কমিটি গঠন করা হয়।
নতুন কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন,
প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ
ভাইস প্রেসিডেন্ট আব্দুল হান্নান শহীদুল্লাহ, শেখ আনোয়ার, মাওলানা আব্দুল মুক্তাদির
জেনারেল সেক্রেটারি আনসার মিয়া
জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুর
প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি মোহাম্মদ আসকর আলী ,অর্গানাইজিং সেক্রেটারি সৈয়দ শামসুল হক রানু ,এডুকেশন অ্যান্ড কালচারাল সেক্রেটারি মাওলানা আসাদুল হক ,ট্রেনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট সেক্রেটারি শেখ আব্দুল আজিজ আতিকুজ্জামান ,ওয়েলফেয়ার সেক্রেটারি মোহাম্মদ জহির আলী ,মেম্বারশিপ সেক্রেটারি ক্বারী এম মোজাম্মেল আলী ,কমিটির সদস্য কাউন্সিলর দিলওয়ার আলী, ক্বারী মিনহাজ উদ্দিন জুবের, শাহ গোলাম কিবরিয়া, আলহাজ্ব তৈমছ আলী
সমাপনী দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় প্রেসিডেন্ট হযরত মাওলানা নজরুল ইসলাম।
শেষে মধ্যাহ্নভোজে উপস্থিত সবাইকে আপ্যায়ন করা হয় এবং অনুষ্ঠানকে সফল করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ডিভিশনাল প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ সভার সমাপ্তি ঘোষণা করেন।
সংবাদদাতা, কামরুল ইসলাম বাবু
কার্ডিফ, ওয়েলস, ইউকে ।



















