Logo

আন্তর্জাতিক    >>   নিউইয়র্কে কিংবদন্তি নকীব খানের সঙ্গীতজীবনের সুবর্ণজয়ন্তী উদযাপন: সোলস ও রেনেসাঁ ব্যান্ডের প্রাণপুরুষকে সংবর্ধনা

নিউইয়র্কে কিংবদন্তি নকীব খানের সঙ্গীতজীবনের সুবর্ণজয়ন্তী উদযাপন: সোলস ও রেনেসাঁ ব্যান্ডের প্রাণপুরুষকে সংবর্ধনা

নিউইয়র্কে কিংবদন্তি নকীব খানের সঙ্গীতজীবনের সুবর্ণজয়ন্তী উদযাপন: সোলস ও রেনেসাঁ ব্যান্ডের প্রাণপুরুষকে সংবর্ধনা

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

গত ৭ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার রাত ৮টায় নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে আয়োজন করা হয় আশির দশকের ব্যান্ড সঙ্গীতের মধ্যমণি, কিংবদন্তি সোলস ও রেনেসাঁ ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও প্রাণপুরুষ, শিল্পী নকীব খানের সঙ্গীতজীবনের ৫০ বছর পূর্তি উপলক্ষে এক ঐতিহাসিক সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

শো টাইম মিউজিক, ফোমা ইনোভেটিভ ও জ্যাকসন হাইটস এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের সঞ্চালনা করেন মিয়া মো. দুলাল। শুভেচ্ছা বক্তব্য রাখেন ফোমা ইনোভেটিভের সিইও ও কমিউনিটি নেতা ফাহাদ সোলায়মান, বিশিষ্ট ব্যবসায়ী সাকিল মিয়া, কমিউনিটি নেতা খাইরুল ইসলাম খোকন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নুরুল আমিন বাবু, গীতিকার মাহফুজুর রহমান, জুলফিকার রাসেল, সাখাওয়াত হোসেন আজম, কামরুজ্জামান বকুল ও ডিউক খান প্রমুখ।

শিল্পী, সংগীতপ্রেমী ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে নকীব খানকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও দাঁড়ানো অভিবাদনের মাধ্যমে সংবর্ধিত করা হয়। এরপর মঞ্চ মাতান শিল্পী জিম জুয়েল, আফতাফ জনি, কামরুজ্জামান বকুল ও তৃনিয়া হাসান।

সংবর্ধনার পর নকীব খান আবেগঘন কণ্ঠে পরিবেশন করেন তাঁর জীবনের অপ্রকাশিত, নিজের লেখা প্রথম গান, যা শ্রোতাদের আবেগে ভাসিয়ে দেয়। এরপর তিনি পরিবেশন করেন একাধিক জনপ্রিয় গান, যা উপস্থিত দর্শকদের স্মৃতির পটে আশির দশকের ব্যান্ড সঙ্গীতের সোনালি দিনগুলোকে ফিরিয়ে আনে।

বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতে নকীব খান এক অবিস্মরণীয় নাম। ১৯৭০-এর দশকে সোলস ব্যান্ডে যোগ দিয়ে তিনি বাংলা আধুনিক ব্যান্ড সঙ্গীতকে নতুন ধারায় পরিচিত করেন। পরে ১৯৮৫ সালে গড়ে তোলেন রেনেসাঁ, যা আধুনিক বাংলা গানের সুর, কথা ও সঙ্গীতায়োজনে এক নতুন অধ্যায়ের সূচনা করে।

তাঁর সৃষ্ট জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে— “এই শহর তোমার আমার”, “বৃষ্টি দেখে তোমায় মনে পড়ে”, “তুমি আছো হৃদয়ে”—যা আজও শ্রোতাদের প্রিয়। পাঁচ দশকের সঙ্গীতজীবনে তিনি শুধু গায়কই নন, বরং সুরকার, গীতিকার ও ব্যান্ডনেতা হিসেবে বাংলা সঙ্গীতে অসামান্য অবদান রেখেছেন।

অনুষ্ঠানের শেষাংশে আয়োজকবৃন্দ সকল অতিথি, শিল্পী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে এই স্মরণীয় সাংস্কৃতিক সন্ধ্যার সমাপ্তি ঘোষণা করেন।

ভিডিও দেখুন:-

  

ফটো গ্যালারি দেখুন:-