ফ্যাশন ডিজাইনার রোজিনা আহাম্মেদ রুনির ‘এক্সক্লুসিভ ব্র্যান্ডিং এক্সিবিশন’ ২৭ ও ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত হবে
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
ফ্যাশন ডিজাইনার রোজিনা আহাম্মেদ রুনি আসছেন তার নতুন আয়োজন ‘এক্সক্লুসিভ ব্র্যান্ডিং এক্সিবিশন’ নিয়ে। আগামী ২৭ ও ২৮ সেপ্টেম্বর ২০২৫, শনিবার ও রবিবার, নিউইয়র্কের জ্যামাইকার ১৬৯ হিলসাইড এভিনিউর মান্নান সুপার মার্কেট সংলগ্ন ‘জাশন’ পার্টি সেন্টারে অনুষ্ঠিত হবে এই প্রদর্শনী।
এ তথ্য নিশ্চিত করেছেন সাংস্কৃতিক সংগঠক নেসার জামিল শুডডু।
দীর্ঘদিন ধরে পোশাক শিল্পে সৃজনশীল মনোভাব নিয়ে কাজ করে যাচ্ছেন ফ্যাশন ডিজাইনার রুনি। আধুনিকতা, সময়ের ছোঁয়া ও শালীনতার মেলবন্ধনে তিনি তার ডিজাইনগুলোতে এনেছেন নতুনত্ব ও বৈচিত্র। তার সৃষ্টিশীলতায় নেই খ্যাতির মোহ কিংবা আর্থিক প্রাপ্তির লোভ, আছে কেবল অনুসারীদের স্বচ্ছ মতামত এবং সৌন্দর্যচেতনার পরিপূর্ণতা।
এ প্রদর্শনীতে নিউইয়র্কের ফ্যাশনপ্রেমীদের উপস্থিতি রুনির আগামীর পথচলায় অনুপ্রেরণা হয়ে থাকবে বলে আশা করা হচ্ছে। সূত্র: হাকিকুল ইসলাম খোকন



















