Logo

আন্তর্জাতিক    >>   ড. ইউনূসের নিউইয়র্ক সফরে নিরাপত্তা ঝুঁকি: অতিরিক্ত সুরক্ষায় ইউএস ফরেন সার্ভিস

ড. ইউনূসের নিউইয়র্ক সফরে নিরাপত্তা ঝুঁকি: অতিরিক্ত সুরক্ষায় ইউএস ফরেন সার্ভিস

ড. ইউনূসের নিউইয়র্ক সফরে নিরাপত্তা ঝুঁকি: অতিরিক্ত সুরক্ষায় ইউএস ফরেন সার্ভিস

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নিউইয়র্ক সফরকে ঘিরে তীব্র নিরাপত্তা উদ্বেগ দেখা দিয়েছে। জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদে (ইউএনজিএ) যোগ দিতে তিনি ২২ সেপ্টেম্বর ঢাকা থেকে যাত্রা করে ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান।
প্রবাসী আওয়ামী লীগ সমর্থকদের সম্ভাব্য বিক্ষোভের কারণে বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের কাছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার অনুরোধ জানায়। তবে ইউএস ফরেন সার্ভিস জানিয়েছে—ড. ইউনূস অন্য রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিদের মতোই নিরাপত্তা সুবিধা পাবেন, এর বাইরে বাড়তি কোনও বিশেষ ব্যবস্থা নেয়া হবে না। একইসঙ্গে তাঁর সফরসঙ্গী রাজনৈতিক নেতাদের “অপ্রয়োজনীয়ভাবে বাইরে না যাওয়ার” পরামর্শ দেওয়া হয়েছে।
ড. ইউনূসের সঙ্গে এই সফরে রয়েছেন বিএনপি চেয়ারপারসন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল। তাঁদের সফরের প্রধান লক্ষ্য বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা, সংস্কার প্রক্রিয়া এবং অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনের রোডম্যাপ বিশ্ব সম্প্রদায়ের কাছে তুলে ধরা।
কিন্তু এর মধ্যেই নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের পাল্টাপাল্টি সমাবেশের পরিকল্পনা নিরাপত্তা ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তেজনাকর প্রচারণা পরিস্থিতিকে আরও জটিল করছে।
সাম্প্রতিক সময়ে বিদেশে বাংলাদেশি কূটনীতিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনাও নিরাপত্তা উদ্বেগ বাড়িয়েছে। যেমন—লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের গাড়িতে ডিম নিক্ষেপ এবং জেনেভায় আইন উপদেষ্টা আসিফ নজরুলকে হয়রানির ঘটনা। এসব ঘটনার প্রেক্ষিতে নিউইয়র্ক সফরে ড. ইউনূসের জন্য কঠোর নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ সরকার বিশেষভাবে অনুরোধ জানায়।
পররাষ্ট্র উপদেষ্টা এমডি তৌহিদ হোসেন গত ১৭ সেপ্টেম্বর সাংবাদিকদের বলেন, “প্রতিবাদ গণতান্ত্রিক অধিকার, তবে নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের সর্বোচ্চ দায়িত্ব।” যদিও বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ইউএস ফরেন সার্ভিসের সঙ্গে যথাযথ তথ্য ও সমন্বয়ের ঘাটতির কারণে উন্নত নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়েছে।
এদিকে, নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে ড. ইউনূসের সফর ঘিরে বিরাজ করছে তীব্র উত্তেজনা। সূত্র: হাকিকুল ইসলাম খোকন