Logo

আন্তর্জাতিক    >>   ভারতের পূজামণ্ডপে ‘অসুর’ রূপে ডোনাল্ড ট্রাম্প ও শাহবাজ শরীফের মূর্তি

ভারতের পূজামণ্ডপে ‘অসুর’ রূপে ডোনাল্ড ট্রাম্প ও শাহবাজ শরীফের মূর্তি

ভারতের পূজামণ্ডপে ‘অসুর’ রূপে ডোনাল্ড ট্রাম্প ও শাহবাজ শরীফের মূর্তি

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
ভারতের পশ্চিমবঙ্গে দুর্গাপূজার কয়েকটি মণ্ডপে ‘অসুর’ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মূর্তি বানানো হয়েছে। ঘটনা রাজ্যের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের।

বহরমপুরের খাগড়া সাধক নরেন্দ্র স্মৃতি সংঘের একটি মণ্ডপে অসুর হিসেবে ট্রাম্পকে ও অন্য আরেকটি মণ্ডপে দেবি দূর্গার হাতে যে মুন্ডুমালা তৈরি করা হয়েছে, তাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে উপস্থাপন করা হয়েছে।

চড়া শুল্ক আরোপ করায় ভারতীয়দের ক্ষোভের মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেই ক্ষোভ থেকেই তাকে এভাবে উপস্থাপন করা হয়েছে। যদিও এই মুখগুলো কারা বানিয়েছে, তা জানাতে রাজি হননি পূজার উদ্যোক্তারা।

তবে উদ্যোক্তারা বলেছেন, চলতি বছরে তাদের চিন্তা ভাবনা ‘দহন’। সেই দহনে ভারতের শত্রুদের তুলে ধরা হয়েছে। মূলত যুক্তরাষ্ট্র, পাকিস্তান ও বাংলাদেশকে শত্রু মনে করা হচ্ছে। সূত্র: টাইমস অফ ইন্ডিয়া