Logo

আন্তর্জাতিক    >>   নিউইয়র্কে জাঁকজমকপূর্ণ আয়োজনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বাৎসরিক শ‍্যামা পূজা অনুষ্ঠিত

নিউইয়র্কে জাঁকজমকপূর্ণ আয়োজনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বাৎসরিক শ‍্যামা পূজা অনুষ্ঠিত

নিউইয়র্কে জাঁকজমকপূর্ণ আয়োজনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বাৎসরিক শ‍্যামা পূজা অনুষ্ঠিত

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
নিউইয়র্কের উডসাইডের অভিজাত কুইনস পেলেসে ২০ অক্টোবর ২০২৫, সোমবার জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নিউইয়র্ক ইনক–এর আয়োজিত বাৎসরিক শ‍্যামা পূজা। ধর্মীয় ভক্তি, সাংস্কৃতিক বৈচিত্র্য ও প্রবাসী বাঙালির ঐতিহ্যের এক অপূর্ব সম্মিলন ঘটে দিনব্যাপী এই আয়োজনে।


সংগঠনের সভাপতি পলাশ রায় ও সাধারণ সম্পাদক কমলেশ বাছারের নেতৃত্বে এবং প্রচার সম্পাদক ঝলক রায়ের সার্বিক পরিকল্পনা ও পরিচালনায় দুপুর থেকেই কুইনস পেলেস রূপ নেয় এক মনোমুগ্ধকর পূজামণ্ডপে। রঙিন আলোকসজ্জা, ফুলের সৌরভ ও শঙ্খ-ঘণ্টা-কাঁশির ধ্বনিতে চারপাশ মুখরিত হয়ে ওঠে। সন্ধ্যা নাগাদ পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হলে পূজামণ্ডপে ভক্তদের ঢল নামে।
পৌরহিতের মন্ত্রোচ্চারণ ও প্রার্থনার মাধ্যমে পূজার পূণ্যময় পরিবেশ সৃষ্টি হয়। এরপর অঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণের মাধ্যমে ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন হয়। সুগন্ধি খিচুড়ির সুবাসে ভরে ওঠে পুরো হল রুম, যা সকল ভক্তদের আনন্দকে আরও বাড়িয়ে তোলে।


ধর্মীয় আচার শেষে শুরু হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। হাজারো ভক্তের উপস্থিতিতে সংগীত পরিবেশন করেন সংগঠনের সহ-সভাপতি রূপন দেবনাথ ও উপদেষ্টা নিত‍্যানন্দ রায়। তাঁদের প্রাণবন্ত পরিবেশনা ভক্তদের মুগ্ধ করে। এরপর অনুষ্ঠিত হয় ভক্তদের আরতি নৃত্য পরিবেশন, যা উৎসবের আবহকে আরও উজ্জ্বল ও অনন্য করে তোলে।
অনুষ্ঠানের সমাপ্তিতে সভাপতি পলাশ রায় ও সাধারণ সম্পাদক কমলেশ বাছার উপস্থিত ভক্ত, অতিথি ও কমিউনিটি নেতৃবৃন্দকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে বলেন— সকলের আন্তরিক সহযোগিতাতেই এ বছরের শ‍্যামা পূজা সফলভাবে সম্পন্ন হয়েছে।


এই আয়োজন শুধু একটি ধর্মীয় উৎসবই নয়, প্রবাসে বাঙালিয়ানার ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণের এক উজ্জ্বল উদাহরণ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

ফটোগ্যালারি দেখুন:-