Logo

আন্তর্জাতিক    >>   বাংলাদেশি-আমেরিকান রিপাবলিকান ইয়ুথ অ্যালায়েন্সের আহ্বায়ক কমিটি ঘোষণা

বাংলাদেশি-আমেরিকান রিপাবলিকান ইয়ুথ অ্যালায়েন্সের আহ্বায়ক কমিটি ঘোষণা

বাংলাদেশি-আমেরিকান রিপাবলিকান ইয়ুথ অ্যালায়েন্সের আহ্বায়ক কমিটি ঘোষণা

প্রজ্ঞা নিউজ ডেস্ক :
যুক্তরাষ্ট্রে মূলধারার রাজনীতিতে বাংলাদেশি তরুণদের সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত করার লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশি-আমেরিকান রিপাবলিকান ইয়ুথ অ্যালায়েন্সের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল ২৬ অক্টোবর ২০২৫, রোববার এক অনুষ্ঠানের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।
ঘোষিত আহ্বায়ক কমিটিতে অধ্যাপক রেজাউল করিমকে আহ্বায়ক এবং সুব্রত তালুকদারকে সদস্য সচিব করা হয়েছে। আগামী ৪৫ দিনের মধ্যে সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানা গেছে।

আহ্বায়ক অধ্যাপক রেজাউল করিম ও সদস্য সচিব সুব্রত তালুকদার

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়—আমেরিকার রিপাবলিকান পার্টির রাজনীতিতে বাংলাদেশি ও বাংলা ভাষাভাষী তরুণদের নেতৃত্ব সৃষ্টি করা এবং তাদের রাজনৈতিক ক্ষমতায়নে ভূমিকা রাখাই এই সংগঠনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আহ্বায়ক অধ্যাপক রেজাউল করিম ও সদস্য সচিব সুব্রত তালুকদার উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।