Logo

আন্তর্জাতিক    >>   ক্ষমতা হারানোর পর আন্তর্জাতিক মিডিয়ায় শেখ হাসিনার প্রথম সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে

ক্ষমতা হারানোর পর আন্তর্জাতিক মিডিয়ায় শেখ হাসিনার প্রথম সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে

ক্ষমতা হারানোর পর আন্তর্জাতিক মিডিয়ায় শেখ হাসিনার প্রথম সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

এক বছরেরও বেশি সময় পর কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রথমবারের মতো গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) প্রকাশিত এসব সাক্ষাৎকারে বিভিন্ন ইস্যুতে শেখ হাসিনার বক্তব্য উঠে এসেছে।

তার সাক্ষাৎকার নেওয়া সংবাদমাধ্যগুলো মধ্যে রয়েছে ফরাসি সংবাদ সংস্থা এএফপি, যুক্তরাষ্ট্রভিত্তিক রয়টার্স ও ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট। গত বছরের ৫ আগস্টের পর এটিই আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত শেখ হাসিনার প্রথম সাক্ষাৎকার।

বর্তমানে বাংলাদেশে শেখ হাসিনার দল আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যেকোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো ধরনের প্রচারণা, মিছিল, সভা-সমাবেশ ও সম্মেলন আয়োজনসহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

জুলাইয়ের অভ্যুত্থান, সহিংস দমন-পীড়ন ও আওয়ামী লীগ সরকারের সময় গুমসহ একাধিক অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলা চলছে। এর আগে ট্রাইব্যুনাল গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর যেকোনো ‘বিদ্বেষমূলক বক্তব্য’ প্রকাশ বা প্রচার নিষিদ্ধ ঘোষণা করেছে।সূত্র: জাগোনিউজ