Logo

আন্তর্জাতিক    >>   নিউইয়র্কে জ্যামাইকা মহাকালী মন্দিরে দিলীপ মোদকের মাতৃশ্রাদ্ধ সম্পন্ন — ধর্মীয় ভাবগাম্ভীর্যে ভক্তিময় পরিবেশ

নিউইয়র্কে জ্যামাইকা মহাকালী মন্দিরে দিলীপ মোদকের মাতৃশ্রাদ্ধ সম্পন্ন — ধর্মীয় ভাবগাম্ভীর্যে ভক্তিময় পরিবেশ

নিউইয়র্কে জ্যামাইকা মহাকালী মন্দিরে দিলীপ মোদকের মাতৃশ্রাদ্ধ সম্পন্ন — ধর্মীয় ভাবগাম্ভীর্যে ভক্তিময় পরিবেশ

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও পূণ্যগাঁথায় পরিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে দিলীপ মোদকের মাতা পরলোকগতা শ্রীমতী তরুলতা মোদক( ৮৯)শ্রাদ্ধক্রিয়া। গত ২৮ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, নিউইয়র্কের জ্যামাইকা মহাকালী মন্দিরে এই শ্রদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় অনুষ্ঠানটি শুরু হয় ভগবানের উদ্দেশ্যে পূজা ও প্রার্থনার মাধ্যমে। পরলোকগতা মায়ের আত্মার শান্তি কামনায় ভক্তগণ গভীর ভক্তিভরে অংশ নেন। এ উপলক্ষে উপস্থিত সকলের জন্য বিশেষ প্রসাদের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে নিউইয়র্কের গীতা শিক্ষক দেবাশীষ নাথ শ্রীমদ্ভাগবত গীতা পাঠ করেন এবং পরবর্তী সময়ে অনুষ্ঠিত হয় কীর্তন, ভজন ও ধর্মীয় সংগীত পরিবেশনা। গীতাপাঠ ও কীর্তনের সুরধ্বনিতে মন্দির প্রাঙ্গণ যেন এক পবিত্র আধ্যাত্মিক আবহে ভরে ওঠে।
শ্রাদ্ধানুষ্ঠানে উপস্থিত ছিলেন দিলীপ মোদকের পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের মধ‍্যে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যুক্তরাষ্ট্র সংসদের সাধারণ সম্পাদক কল্লোল দাশ, যুগ্ম সম্পাদক হিরো চৌধুরী, প্রগ্রেসিভ ফোরামের সাধারণ সম্পাদক জাকির হোসেন বাচ্চু, সাপ্তাহিক সন্ধান পত্রিকার সম্পাদক সনজীবন কুমার, প্রজ্ঞা পত্রিকার সম্পাদক ও প্রকাশক উত্তম কুমার সাহা, তুহীন কান্তি সরকার,ফটোগ্রাফার বিধান পাল ,পৌরহিত টিটন আচার্য‍্য এবং নিউইয়র্কের হিন্দু ধর্মাবলম্বী ভক্তরা। সবাই একসাথে প্রয়াতার আত্মার চিরশান্তি ও মোদক পরিবারের মঙ্গল কামনায় প্রার্থনা করেন।
সবশেষে দিলীপ মোদক গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমার মায়ের স্মরণে এই অনুষ্ঠানে যারা উপস্থিত থেকে প্রার্থনা করেছেন, তাঁদের সকলের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের আশীর্বাদই আমাদের পরিবারের মানসিক শক্তি।”
ধর্মীয় শ্রদ্ধা, স্নেহ ও ভালোবাসায় ভরা এই শ্রাদ্ধানুষ্ঠান ছিল পরলোকগতা মায়ের প্রতি এক পবিত্র শ্রদ্ধাঞ্জলি—যা সকলের হৃদয়ে রেখে গেল এক গভীর মানবিক অনুরণন।