Logo

আন্তর্জাতিক    >>   লন্ডনে সিলেটের ঐতিহ্যবাহী ‘দি এইডেড’ হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

লন্ডনে সিলেটের ঐতিহ্যবাহী ‘দি এইডেড’ হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

লন্ডনে সিলেটের ঐতিহ্যবাহী ‘দি এইডেড’ হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

প্রজ্ঞা নিউজ ডেস্ক । লন্ডন | ২৮ জানুয়ারি ২০২৬:
ব্রিটেনে বসবাসরত সিলেটের ঐতিহ্যবাহী দি এইডেড হাই স্কুল-এর প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ জানুয়ারি ২০২৬ পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলের একটি রেস্টুরেন্টে আনন্দঘন পরিবেশে এই পুনর্মিলনী আয়োজন করা হয়।
স্কুলের সাবেক শিক্ষার্থী ও বিশিষ্ট কমিউনিটি নেতা মাহমুদ হাসান এমবিই-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মিলনমেলাটি সঞ্চালনা করেন প্রাক্তন শিক্ষার্থী মারুফ হাসান ও ওজুয়েল চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রাক্তন শিক্ষক ও যুক্তরাজ্যপ্রবাসী ফজলুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ড. আনসার আহমেদ উল্লাহ, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেইন, পারভেজ কুরেশি বিইএম, বিবিসিসিআই’র প্রেসিডেন্ট রফিক হায়দার, আলিমুজ্জামান, সাংবাদিক মুহিব উদ্দিন চৌধুরী, এম বদরুজ্জামান, আব্দুল করিম, মুমিতুর রেজা চৌধুরী, মহসিন রেজা, শাহীন মোস্তফা, সাবুল জামান, মাফিজুর রব, সাংবাদিক আহাদ চৌধুরী বাবু, এহতেশাম উদ্দিন বুলবুলসহ আরও অনেক প্রাক্তন শিক্ষার্থী।
অনুষ্ঠানে ব্রিটেনে কমিউনিটির উন্নয়ন, সমাজসেবা ও বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় মকবুল আহমেদ, মাহমুদ হাসান এমবিই, ড. আনসার আহমেদ উল্লাহ, রফিক হায়দার, শাহীন মোস্তফা, এহতেশাম উদ্দিন বুলবুল, পারভেজ কুরেশি, আহবাব হোসেইন, ফেরদৌস আহমেদ, আহাদ চৌধুরী বাবু ও সাবুল জামান-কে।
অনুষ্ঠানের শুরুতে চৌধুরী মাজদুস সুবহান রন্টি দি এইডেড হাই স্কুলের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন। এরপর প্রাক্তন শিক্ষার্থীরা তাঁদের স্কুলজীবনের স্মৃতি, অভিজ্ঞতা ও বন্ধুত্বের গল্প ভাগ করে নেন, যা মিলনমেলাকে আবেগঘন করে তোলে।
প্রধান অতিথির বক্তব্যে ফজলুর রহমান বলেন,
“আমি নিজেও এই স্কুলের একজন প্রাক্তন শিক্ষার্থী। দীর্ঘদিন পর সবাইকে একসঙ্গে পেয়ে অত্যন্ত আনন্দিত।”
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আয়োজকদের ধন্যবাদ জানান এবং আগামী গ্রীষ্মে আরও বড় পরিসরে একটি পুনর্মিলনী আয়োজনের আহ্বান জানান। পাশাপাশি ২০২৮ সালে দি এইডেড হাই স্কুলের শতবর্ষ উপলক্ষে একটি বৃহৎ আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
অনুষ্ঠানের শেষ পর্বে স্কুল লেজেন্ডস ট্রফি ইউকে ২০২৫ টুর্নামেন্টের রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। একই সঙ্গে অতিথিদের মাঝে স্মারক উপহার বিতরণ করা হয়।
মামুনুর রহমান-এর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয় এবং রাতের খাবার পরিবেশনের মধ্য দিয়ে মিলনমেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। আয়োজকরা আগত সকল প্রাক্তন শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
(ছবি - মতিয়ার চৌধুরী, লন্ডন)