তেহরানে একাধিক ইসরায়েলি হামলার পর সরকারিভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে ইরান। প্রতিবেশী দেশ ইরাকেও এই হামলার প্রভাব পড়েছে বলে জানা গেছে। কাতার এয়ারপোর্টের ফ্লাইট ইনফরমেশন বোর্ডে দেখা যাচ্ছে, ইরানের পাশাপাশি ইরাকগামী ফ্লাইটগুলো একের পর এক বাতিল হচ্ছে। নিরাপত্তাজনিত কারণে বিভিন্ন এয়ারলাইনস ইরাকের আকাশপথও এড়িয়ে চলতে শুরু করেছে। বিস্তারিত...
ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি প্লেন বিধ্বস্ত হওয়ার ঘটনায় অন্তত ২৯০ জন প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য কর্মকর্তারা। গতকাল বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে উড্ডয়নের পরপরই লন্ডনগামী ফ্লাইট এআই১৭১ একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসে আছড়ে পড়ে। বিধ্বস্ত হওয়ার সময় প্লেনের পেছনের অংশ (টেইল) একটি ভবনের ভেতরে ঢুকে যায়। নিহতদের মধ্যে প্লেনের যাত্রীদের পাশাপাশি ছাত্রাবাসে থাকা মেডিকেল কলেজের ছাত্রছাত্রীও রয়েছেন। বিস্তারিত...
ইসরায়েলের সেনাপ্রধান আইয়াল জামির টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেছেন, তাঁর সেনাবাহিনী ১০ হাজারের বেশি সৈন্য মোতায়েন করছে এবং সব সীমান্তজুড়ে প্রস্তুতি নিচ্ছে। সতর্ক করে তিনি বলেন, যে কেউ আমাদের চ্যালেঞ্জ করতে চাইলে তাকে বড় মূল্য দিতে হবে। বিস্তারিত...