যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে গত সপ্তাহে করা তর্কে জড়ানো নিয়ে অনুশোচনা প্রকাশ করেছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এবং ডোনাল্ড ট্রাম্পের সাবেক উপদেষ্টা ইলন মাস্ক। গত বুধবার তিনি তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে মাস্ক বলেন, গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে দেওয়া কিছু পোস্টে আমি বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। আমি সেগুলোর জন্য অনুতপ্ত। বিস্তারিত...
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে এখন ভারতে রয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। ভারতের নিরাপত্তা এজেন্সিগুলোর একাধিক সূত্র এবং ভারতে বসবাসরত বাংলাদেশ আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্রগুলো জানিয়েছে , গত শুক্রবার, (৬জুন) সজীব ওয়াজেদ জয় ভারতে আসেন। তার পরের দিনই ছিল কোরবানির ঈদ। মায়ের সঙ্গেই ঈদ কাটিয়েছেন জয়। বিস্তারিত...
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস বর্তমানে যুক্তরাজ্যে সফরে রয়েছেন। সরকারের পক্ষ থেকে বলা হয়, এই সফরে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়কে প্রাধান্য দেওয়া হবে। সেজন্য প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের বা দুদক চেয়ারম্যান ড. আবদুল মোমেন। বিস্তারিত...
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের পশ্চিম অংশের ধুবড়ি জেলায় একটি মন্দিরের চত্বরে পশুর মাংস পড়ে থাকা নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। এ ঘটনার পর সেখানে মানুষের জমায়েত এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। সন্দেহ করা হচ্ছে, এই মাংস গরুর। এ ঘটনার জেরে গতকাল মঙ্গলবার পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত...