Logo

আন্তর্জাতিক    >>   আইফেল টাওয়ারের চেয়েও উঁচু সেতুর উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদি

আইফেল টাওয়ারের চেয়েও উঁচু সেতুর উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদি

আইফেল টাওয়ারের চেয়েও উঁচু সেতুর উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদি

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

জম্মু ও কাশ্মীরের চেনাব নদীর ওপর নির্মিত বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে সেতুর উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল শুক্রবার (৬ জুন) ৩৫৯ মিটার উচ্চতায় অবস্থিত আইফেল টাওয়ারের চেয়েও উঁচু সেতুটি উদ্বোধন করেন নরেন্দ্র মোদি।

সেতুটি ‘উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল সংযোগ’ প্রকল্পের অংশ। যার মাধ্যমে কাশ্মীর উপত্যকার সঙ্গে ভারতের অন্যান্য অংশের সারাবছরের রেল যোগাযোগ স্থাপন করা হচ্ছে।

প্রায় ৪৩,০০০ কোটি টাকার এই প্রকল্পে তৈরি হচ্ছে ২৭২ কিলোমিটার দীর্ঘ রেললাইন, যেখানে রয়েছে ৩৬টি টানেল এবং ৯৪৩টি সেতু।

চেনাব সেতুটি ১,৩১৫ মিটার লম্বা এবং ২৬৬ কিমি/ঘণ্টা গতির বাতাস ও ৮ মাত্রার ভূমিকম্প সহ্য করার ক্ষমতা রাখে। এটি এমনভাবে নির্মিত হয়েছে, যাতে হিমালয় অঞ্চলেও এটি শতাধিক বছর টিকে থাকতে পারে। এই সেতু শুধু যোগাযোগ ব্যবস্থাকেই উন্নত করবে না বরং জম্মু ও কাশ্মীর অঞ্চলে পর্যটন, পণ্য সরবরাহ ও সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া