নরসিংদী জেলা সমিতি ইউএসএ ইন্ক-এর আয়োজনে বর্ণাঢ্য বনভোজন ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
প্রজ্ঞা নিউজ ডেস্ক, নিউইয়র্ক, ইউএসএ:
নরসিংদী জেলা সমিতি ইউএসএ ইন্ক-এর উদ্যোগে আয়োজিত বার্ষিক বনভোজন-২০২৫ অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বেলমন্ট লেক স্টেট পার্কের বার্চ প্যাভিলিয়নে (৬২৫ বেলমন্ট অ্যাভিনিউ, পশ্চিম ব্যাবিলন, এনওয়াই ১১৭০৪) এই বনভোজন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই মিলনমেলায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির শতাধিক সদস্য পরিবার-পরিজনসহ অংশগ্রহণ করেন।
আয়োজনের উদ্বোধন করেন আইডিপিএস এর প্রেসিডেন্ট আবুল কালাম খান। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুইন্স সোশ্যাল এডাল্ট ডে কেয়ার এর প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মাহফুজুল হক। ও গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) আবু জাহিদ মোঃ ফজলুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অফ ট্রাষ্ট্রির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হোসেন খান, মূলধারার রাজনীতিবিদ গিয়াস আহমেদ, ডিডিএস ডাঃ ইউসুফ এবং বিশিষ্ট ব্যবসায়ী আকমল হোসেন।
প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নাজমুল হোসাইন। অন্যান্য পৃষ্ঠপোষকবৃন্দ হলেন, মোঃ জাহিদুল হক খান অরুন, আহসান হাবিব, আলহাজ্ব সহন ভূঁইয়া ও মোঃ বেলাল হোসেন।
বিশেষ সহযোগিতায় ছিলেন ইঞ্জিনিয়ার এহসানুল হক, মোঃ মোয়াজ্জেম হোসেন, মোঃ বুরুজ আফ্রাদ, মনিরা বেগম। ও সহযোগিতায় ছিলেন পাপড়ি খান, সাখাওয়াত হোসেন ভূঁইয়া, ইকবাল কবিরসহ আরও অনেকে।
বনভোজন উদযাপন ২০২৫ কমিটিতে আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ তরিকুল ইসলাম তুহিন। প্রধান সমন্বয়কারী ছিলেন মোঃ মাহবুবুর রহমান মুকুল , সদস্য সচিব মোঃ লুৎফর রহমান খান। যুগ্ম আহ্বায়ক মোঃ গোলাম কিবরিয়া। সমন্বয়কারী মোঃ কামরুজ্জামান ভূঁইয়া। যুগ্ম সদস্য সচিব মোঃ ওবায়েদুর রহমান ভূঁইয়া ইমন, মোঃ আসাদ উজ জামান বাবু, মোঃ আশরাফুল আজিজ মুরাদ, মোঃ কামাল হোসেন প্রমূখ।
সকাল ১০টা থেকে নাস্তার মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। দুপুর ১২টায় অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় আনুষ্ঠানিক উদ্বোধন। এরপর শুরু হয় খেলাধুলা, বয়সভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা এবং বিশেষ আকর্ষণ হিসেবে ছিল প্রীতি ফুটবল ম্যাচ (সবুজ বনাম সাদা দল)।
বাচ্চাদের জন্য ছিল ফেইস আর্ট, টাট্টু রাইড, কটন ক্যান্ডি ও বেলুন এনিমেল—যা বনভোজনের আনন্দকে আরও বহুগুণ বাড়িয়ে দেয়।
দুপুর ২:৩০টায় পরিবেশিত হয় মধ্যাহ্নভোজ। বিকেল ৪টায় হয় ম্যাগাজিন উদ্বোধন, পরিচিতি পর্ব ও সংক্ষিপ্ত বক্তব্য। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে সংগীত পরিবেশন করেন রোকসানা মির্জা, মোঃ সজিব এবং স্থানীয় শিল্পীবৃন্দ।
ইঞ্জিনিয়ার মাহফুজুল হকের স্পন্সরে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল র্যাফেল ড্র, যার প্রথম পুরস্কার ছিল ১০০০ ডলার। এরপর বিকেল ৫টায় পরিবেশিত হয় ঝালমুড়ি ও চা। সন্ধ্যা ৬:৩০টায় ছিল পুরস্কার বিতরণী এবং ৭টায় অনুষ্ঠিত হয় র্যাফেল ড্র।
সবশেষে সংগঠনের সভাপতি মোঃ হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব বনভোজনে উপস্থিত হওয়া সকল অতিথি, সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সকলের সুখ-সমৃদ্ধি ও মঙ্গল কামনায় সন্ধ্যা ৮টায় আনুষ্ঠানিকভাবে বনভোজন ২০২৫-এর সমাপ্তি ঘোষণা করেন।
এই সফল আয়োজনের পেছনে ছিলেন নরসিংদী জেলা সমিতি ইউএসএ ইন্ক-এর কার্যকরী পরিষদ, উপদেষ্টা পরিষদ, উদযাপন কমিটির সদস্যবৃন্দ এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসী নরসিংদীবাসী—যারা সম্মিলিত প্রচেষ্টায় এই দিনটিকে এক অসাধারণ আনন্দ উৎসবে পরিণত করেছেন।
নিউইয়র্ক, ২৯ জুন ২০২৫, রবিবার।


















