Logo

আন্তর্জাতিক    >>   নিউইয়র্কে ঈদে মিলাদুন্নবী (সা.) ও মেজবান উদযাপন ২১ সেপ্টেম্বর

নিউইয়র্কে ঈদে মিলাদুন্নবী (সা.) ও মেজবান উদযাপন ২১ সেপ্টেম্বর

নিউইয়র্কে ঈদে মিলাদুন্নবী (সা.) ও মেজবান উদযাপন ২১ সেপ্টেম্বর

প্রজ্ঞা নিউজ ডেস্ক :
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে আগামী ২১ সেপ্টেম্বর ২০২৫, রবিবার সন্ধ্যা ৬টায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক বিশেষ মেজবান ও মিলনমেলার আয়োজন করা হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির অংশ হিসেবে এ অনুষ্ঠানে সবার পরিবার-পরিজনসহ যোগদানের জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।
অনুষ্ঠান উপলক্ষে নতুন আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ শামসুল আলম চৌধুরী। এছাড়াও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মনির আহমেদ।
আয়োজকরা জানান, এ অনুষ্ঠান প্রবাসীদের মাঝে ভ্রাতৃত্ব, ভালোবাসা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেবে।