Logo

আন্তর্জাতিক    >>   নিউইয়র্কে গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে পালিত হলো মাদার তেরেসা স্মরণদিবস

নিউইয়র্কে গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে পালিত হলো মাদার তেরেসা স্মরণদিবস

নিউইয়র্কে গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে পালিত হলো মাদার তেরেসা স্মরণদিবস

প্রজ্ঞা নিউজ ডেস্ক :
পবিত্রতা, সেবা ও মানবপ্রেমের প্রতীক পূজনীয় সাধ্বী সেন্ট মাদার তেরেসার মেমোরিয়াল ডে গভীর শ্রদ্ধা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে নিউইয়র্কে পালিত হয়েছে। গত  শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫ ) নিউইয়র্কের কুইন্সের সানি সাইডে অবস্থিত কুইন অব এঞ্জেলস চার্চে  দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে প্রবাসী খ্রীষ্টান সমাজের অংশগ্রহণে এ স্মরণোৎসব আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে চার্চ প্রাঙ্গণ থেকে মাদার তেরেসার মূর্তি নিয়ে এক বর্ণাঢ্য মোমবাতির শোভাযাত্রা বের হয়। মূর্তি দানকারী মিসেস মনি ও রমেশ গোমেজসহ পত্রপাঠক, সার্বজনীন পাঠিকা ও অন্যান্য দায়িত্বশীলদের সঙ্গে ফাদার মিন্টো জের্ভাস রোজারিও শোভাযাত্রার নেতৃত্ব দেন এবং চার্চের বেদির সম্মুখে মূর্তি স্থাপন করেন। পরবর্তীতে মাদারের প্রতিকৃতিকে ফুলের মালা ও ধূপ অঞ্জলি নিবেদন করে মূল প্রার্থনা ও খৃষ্টযাগের সূচনা হয়।

গানের দলের সুমধুর পরিবেশনা এবং শোভাযাত্রার মাধুর্য উপাসনায় এক অনন্য আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করে। ফাদার মিন্টো জের্ভাস রোজারিও তাঁর উপদেশে মাদার তেরেসার জীবনাচরণের প্রজ্ঞা, জ্ঞান ও সেবাধর্মী জীবনকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং উপস্থিত সবাইকে তাঁর পথ অনুসরণের আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী বেঙ্গলি খ্রীষ্টান অ্যাসোসিয়েশন ইনক, ইউএসএ-র সভাপতি মি. গ্যাব্রিয়েল তাপস গোমেজ। তিনি ফাদার, খৃষ্টযাগে অংশগ্রহণকারী সকল ভক্ত, সহযোগী এবং সংগঠনের সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান ও ঈশ্বরের কাছে সবার মঙ্গল কামনা করেন।

উৎসবে বিশেষ ভূমিকা পালন করেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট মিসেস চিত্রা রোজারিও, যিনি গান পরিচালনা করেন। সমবেত গানে অংশ নেন মারিয়া, চন্দ্রা, রোজলিন, রুমা, শ্যামলী ও মেগডালিন। তবলায় সঙ্গ দেন উইনস্টন কুইয়া। প্রযুক্তিগত সহায়তায় ছিলেন রোজলিন ও তাঁর পরিবার, যাদেরকে সহযোগিতা করেন সুমন এন্থনি এবং এই উদ্যোগ গ্রহণ করেন লেনি মিঠু।
সংগঠনের কার্যকরী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মি. গ্যাব্রিয়েল তাপস গোমেজ (President), চিত্রা রোজারিও (Vice President), ম্যাথিয়াস রোজারিও (General Secretary), ভিনসেন্ট শ্যামল গোমেজ (Treasurer), চন্দ্রা কোরাইয়া (Organizing Secretary), রনি গোমেজ (Joint Sports Secretary), মিতা প্রিসিলা গোমেজ (Joint Sports Secretary)।

অনুষ্ঠান জুড়ে মাদার তেরেসার প্রতি প্রবাসী খ্রীষ্টানদের ভালবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা ভাস্বর হয়ে ওঠে। মানবতার আলো ছড়ানো এই মহীয়সী সাধ্বীর স্মরণদিবস প্রবাসে বসবাসরত বিশ্বাসীদের হৃদয়ে নতুন করে অনুপ্রেরণা জাগায়—মানবসেবাই যে প্রকৃত ধর্ম, সেটিই যেন সবাই মিলে উপলব্ধি করেন এই আয়োজনের মাধ্যমে। বিশেষ মিসা ও গানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

ভিডিও দেখুন:-