অবৈধ ইউনুস সরকারের পতন আসন্ন , গণ প্রতিরোধে নামতে হবে এখনই: নয়ন বিশ্বাস রকি
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
বাংলাদেশ আজ এক গভীর সংকটের মুখোমুখি। অবৈধভাবে ক্ষমতা দখলকারী ড. মোঃ ইউনুস ও তার উপদেষ্টাদের মদদে গড়ে ওঠা মগ বাহিনী দেশের মানুষকে জিম্মি করে রেখেছে। রাষ্ট্রের সম্পদ লুটপাট, প্রশাসনকে দুর্নীতির আখড়ায় পরিণত করা এবং জনগণের উপর জুলুম চালিয়ে তারা ক্ষমতার দখল ধরে রাখতে চাইছে।
কিন্তু ইতিহাস সাক্ষী জনগণকে কখনোই দীর্ঘদিন দমন করা যায় না। আজ দেশের মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। দ্রব্যমূলের লাগামহীন উর্ধ্বগতি, কর্মসংস্থানের সংকট, শিক্ষা ব্যবস্থার ধ্বংস এবং নিত্যদিনের দুর্নীতি জনসাধারণকে ক্ষুব্ধ করে তুলেছে। ইউনুস সরকারের পতন তাই শুধু সময়ের ব্যাপার। বিশ্বের বিভিন্ন দেশ ইতিমধ্যেই এর সরকার এটি ঘূণার চোখে দেখেছে। আন্তর্জাতিক অঙ্গনেও স্পষ্ট ভাবে উচ্চারিত হচ্ছে ডক্টর ইউনুস কোন গণতান্ত্রিক নেতা নন , বরং তিনি একজন জংলি সন্ত্রাসী গডফাদার, যিনি বিদেশি শক্তির এজেন্ডা বাস্তবায়নে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কে বিক্রি করে দিচ্ছে। তার বিচারের দাবি দেশীয় আন্তর্জাতিক মহলেই জোরালো হচ্ছে।
এই পরিস্থিতিতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাতী লীগ এবং বঙ্গবন্ধু পরিষদের প্রতিটি নেতাকর্মীকে আজ অঙ্গীকারবদ্ধ হতে হবে অবৈধ মব বাহিনীকে রুখে দিতে হবে, গণমানুষের পাশে দাঁড়াতে হবে। এখন সময় এসেছে প্রতিটি ওয়ার্ড, প্রতিটি ইউনিয়ন, প্রতিটি গ্রাম ও শহরে গণপ্রতিরোধ গড়ে তোলার। দোলে দোলে মানুষকে মিছিলের যোগ দিতে হবে রাস্তায় নামতে হবে, জনগণের ঐক্য হচ্ছে অবৈধ সরকারের পতনের প্রধান শক্তি। বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। তারা জানে- অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাই বাঙালির ঐতিহ্য। তাই ডক্টর ইউনুস ও তার দোসরদের পতন নিশ্চিত। প্রয়োজন শুধু সাহস ও ঐক্যের মিছিল । আজকের এই লড়াই শুধু একটি সরকারের পতনের লড়াই নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার লড়াই।
দেশের মানুষকে জিম্মি অত্যাচার জুলুম নির্যাতন থেকে মুক্ত করার লড়াই। আমার দেশের শান্তি সুরক্ষা নিশ্চিত করার লড়াই। আমাদের স্বাধীন সোনার বাংলাদেশ আজকে মৃত্যু নগরী হয়েছে প্রতিদিন মৃত্যু মিছিল। প্রতিদিন ধর্ষিতা হচ্ছে নারী। অন্যায় অবিচার জুলুম করা হচ্ছে অমানবিক নিষ্ঠুর নির্যাতন করা হচ্ছে সর্বস্তরের মানুষ আক্রান্ত আতঙ্কিত সুষ্ঠু সুন্দরভাবে জীবন যাপন করতে বাধা হয়ে দাঁড়িয়েছে। মানুষের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে । মোঃ ইউনুস বাংলাদেশ কিনে ছিনিমিনি খেলছে বহির্বিশ্বের কাছে দেশ কি বিক্রি করে দেওয়ার চূড়ান্ত পরিকল্পনা বাস্তবায়ন করার লক্ষ্যে পথ হাঁটছে।
বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে যখনই স্বাধীন সোনার বাংলাদেশ খাদে পড়েছে কঠিন বিপদে পড়েছে আওয়ামী লীগের নেতৃত্বে কঠিন সমস্যা থেকে বারবার উদ্ধার হয়েছে, সুতরাং এখনো যে বাংলাদেশ অন্ধকারে খাদে পড়েছে কঠিন বিপদ থেকে রক্ষা করার জন্য দেশের মানুষকে নিরাপদ রাখার জন্য সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ থেকে সন্ত্রাসী চাঁদাবাজি, টেন্ডারবাজি চুরি চিন্তাই ডাকাতি লুটপাট মুক্ত করা হবে। বিজয় আমাদেরই হবে বিজয় আমাদেরই হবে হবে হবেই। জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ দীর্ঘজীবী হোক।
নয়ন বিশ্বাস রকি, সাবেক ছাত্রলীগ নেতা ।



















