প্রেস বিজ্ঞপ্তি-সংগ্রামই জীবন, সংগ্রাম মুক্তি
প্রেস বিজ্ঞপ্তি
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
আমরা গভীর উদ্বেগের সঙ্গে জানাচ্ছি যে, ফ্যাসিস্ট ড. মুহাম্মদ ইউনূসের জঙ্গিবাহিনী কর্তৃক পরিচালিত সন্ত্রাসী আক্রমণ, হামলা ও মবের শিকার হয়েছেন সহস্রাধিক নেতা-কর্মী। একই সঙ্গে অন্যায়ভাবে গ্রেপ্তার হয়েছেন পাঁচ শতাধিক কর্মী।
এই ভয়াবহ নির্যাতনের মধ্যেও আওয়ামী পরিবারের কর্মীরা অদম্য সাহস নিয়ে শপথ করেছেন
“দেশকে শত্রুমুক্ত করেই আমরা মাথা উঁচু করে ঘরে ফিরবো।”
এই জঙ্গিশাসনের অন্ধকার যুগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা এবং দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ, উন্নত ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে সকল কর্মী জীবনবাজি রেখে রাজপথে নেমে এসেছেন, তাঁদের প্রতি আমরা গভীর ভালোবাসা, শ্রদ্ধা ও সম্মান জানাই। মাতৃভূমিকে মুক্ত করার সংগ্রামে এ কর্মীরাই আমাদের প্রকৃত নেতা; তাঁদের নেতৃত্বেই বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি—
নির্যাতন, হামলা ও গ্রেপ্তারের দিন শেষ হবেই।
বাংলার ছাত্র, জনতা, পুলিশ হত্যার বিচার নিশ্চিত করা হবে।
ফ্যাসিস্ট ইউনূস গং ও তাঁদের সহযোগীদের ন্যায়বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।
কোনও শক্তিই জনগণের আন্দোলনকে দমন করতে পারবে না। আমাদের সংগ্রাম চলবেই—
সংগ্রামই জীবন, সংগ্রামেই মুক্তি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
কেন্দ্রীয় সভাপতি- সাদ্দাম হোসেন
কেন্দ্রীয় সাধারণ সম্পাদক- শেখ ওয়ালী আসিফ ইনান ,
বাংলাদেশ ছাত্রলীগ ।



















