Logo

আন্তর্জাতিক    >>   কমিউনিটির সমর্থন: অ্যান্ড্রু কুয়োমোকে এনওয়াইসি মেয়র নির্বাচনে বিজয়ী করার অঙ্গীকার

কমিউনিটির সমর্থন: অ্যান্ড্রু কুয়োমোকে এনওয়াইসি মেয়র নির্বাচনে বিজয়ী করার অঙ্গীকার

কমিউনিটির সমর্থন: অ্যান্ড্রু কুয়োমোকে এনওয়াইসি মেয়র নির্বাচনে বিজয়ী করার অঙ্গীকার

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
নিউইয়র্কে বসবাসরত হিন্দু কমিউনিটি আসন্ন নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে অ্যান্ড্রু কুয়োমোকে আনুষ্ঠানিক সমর্থন জানিয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে, ভেদান্ত সোসাইটি দুর্গা পূজা মণ্ডপে (২৫৮-২০ হিলসাইড অ্যাভিনিউ, বেলরোজ) আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই সমর্থনের ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে “Hindus for Andrew Cuomo” ব্যানারের অধীনে নিউইয়র্কের হিন্দু সমাজের প্রতিনিধিরা একত্রিত হন। বক্তারা বলেন, অ্যান্ড্রু কুয়োমো নিউইয়র্ক সিটির বহুজাতিক, বহু ধর্মীয় সমাজে সমতা, সম্প্রীতি ও প্রগতির রাজনীতি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখতে সক্ষম।

হিন্দু কমিউনিটির নেতৃবৃন্দ জানান, “আমরা বিশ্বাস করি, অ্যান্ড্রু কুয়োমো নিউইয়র্ককে আরও নিরাপদ, সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক শহর হিসেবে গড়ে তুলবেন।”

অনুষ্ঠানটি ছিল একাত্মতা, সংস্কৃতি ও রাজনৈতিক চেতনার অনন্য প্রকাশ, যেখানে হিন্দু সমাজের সদস্যরা একযোগে নিউইয়র্কের ভবিষ্যৎ নেতৃত্বে ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেন।

ফটো গ্যালারি দেখুন:-