ব্লাড ফাউন্ডেশন যুগীপাড়ার উদ্যোগে চতুর্থ ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
রংপুর সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ডের উত্তর পীরজাবাদ জুগিপাড়া, বেলালের মোড়ে ব্লাড ফাউন্ডেশন যুগীপাড়ার উদ্যোগে চতুর্থতম ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে ব্লাড ফাউন্ডেশন যুগিপাড়ার সভাপতি মোঃ আউয়াল হোসেন মনুর উপস্থিতিতে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানটি সকাল দশটায় শুরু হয়ে বিকেল পাঁচটা পর্যন্ত চলমান ছিল।
উক্ত ব্লাড গ্রুপিং ক্যাম্পে এলাকার সুধীজন, ছাত্র-ছাত্রীসহ সর্বস্তরের মানুষজন সশরীরে উপস্থিত থেকে ব্লাড গ্রুপ নির্ণয়ে অংশগ্রহণ করেন। ব্লাড ফাউন্ডেশন যুগিপাড়া আর্ত মানবতার কল্যাণে এখন পর্যন্ত ৫০০ ব্যাগ রক্ত দান (ব্লাড ডোনেট) করেছে। উক্ত ব্লাড গ্রুপ ক্যাম্পে আরো উপস্থিত ছিলেন গ্রুপের প্রতিষ্ঠাতা মোঃ হোসাইন কবির, মোঃ বেনজির হোসাইন, মোঃ তামিম। উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সালাউদ্দিন বাবু, মোঃ তানিম খান, মোঃ রনি। সহ-সভাপতি মোঃ সাব্বির রহমান, এছাড়া কবি, লেখক, ব্যাংকার ওহিদুল ইসলামসহ গ্রুপের সকল সদস্যবৃন্দ।



















