Logo

আন্তর্জাতিক    >>   নিউইয়র্কে আবারও ইতিহাস গড়লেন সোমা সায়ীদ: সুপ্রিম কোর্টের বিচারক পদে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী

নিউইয়র্কে আবারও ইতিহাস গড়লেন সোমা সায়ীদ: সুপ্রিম কোর্টের বিচারক পদে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী

নিউইয়র্কে আবারও ইতিহাস গড়লেন সোমা সায়ীদ: সুপ্রিম কোর্টের বিচারক পদে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন আইনজীবী সোমা সায়ীদ নিউইয়র্কে আবারও সৃষ্টি করেছেন নতুন ইতিহাস। নিউইয়র্ক রাজ্যের ডিস্ট্রিক্ট–১১ এর সুপ্রিম কোর্টের বিচারক পদে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে তিনি উল্লেখযোগ্য ব্যবধানে বিজয় অর্জন করেছেন। তার প্রাপ্ত ২৫৫,১২৩ ভোট, যা মোট ভোটের ৯৬.০৪ শতাংশ, প্রমাণ করে যে নিউইয়র্কের ভোটাররা তার যোগ্যতা ও নেতৃত্বের প্রতি গভীর আস্থা রাখেন।
এর আগে তিনি কুইন্স ডিস্ট্রিক্টের সিভিল কোর্টের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সুপ্রিম কোর্টের বিচারপদে জয়ী হয়ে তিনি কুইন্সের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী বিচারক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন—যা প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের জন্য অত্যন্ত গৌরবের।
বিজয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সোমা সায়ীদ বলেন,
“এই জয় আমার একার নয়, পুরো বাংলাদেশি কমিউনিটির। যারা আমাকে সমর্থন করেছেন, সকল ভোটার, সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি আমি কৃতজ্ঞ।”
তিনি স্বামী মিজানুর রহমান চৌধুরীর সহযোগিতা ও অবদানের কথাও বিশেষভাবে তুলে ধরেন।
শৈশবে বাবা-মায়ের সঙ্গে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান সোমা সায়ীদ। নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলে পড়াশোনা করেই বড় হয়েছেন। 
ব্যাচেলর ডিগ্রি সিটি কলেজ (CUNY) ,জুরিস ডক্টরেট (JD) আলবেনি ল’ স্কুল । 
তিনি বিশেষজ্ঞ প্রসিকিউটর, বেসরকারি প্র্যাকটিশনার, প্রোবোনো আইনজীবী এবং পরবর্তীতে কুইন্স সিভিল কোর্টের বিচারক হিসেবে সুনাম অর্জন করেন।
সোমা সায়ীদ শুধু পেশাগত ক্ষেত্রেই নন, নিউইয়র্কের বিভিন্ন কমিউনিটি সংগঠন ও সেবা কার্যক্রমেও সক্রিয় ভূমিকা রেখে এসেছেন। ,নিউইয়র্ক এশিয়ান আমেরিকান জজ অ্যাসোসিয়েশনের বোর্ড মেম্বার ,কুইন্স কাউন্টি ওমেন্স বার অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট ,নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে কাউন্সিলওমেন পদে প্রতিদ্বন্দ্বিতা , বিভিন্ন লিগ্যাল এইড, অ্যাডভোকেসি ও নেতৃত্ব কার্যক্রমে দীর্ঘদিনের সম্পৃক্ততা তার অভিজ্ঞতা, প্রশিক্ষণ ও নেতৃত্ব তাকে নিউইয়র্কের বিচার ব্যবস্থা এবং বহুসংস্কৃতির সমাজে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে গেছে।
বাংলাদেশি কমিউনিটির গর্ব
সোমা সায়ীদের এই সাফল্যে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম, কমিউনিটি সংগঠন এবং স্থানীয় নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানাচ্ছেন। অনেকের মতে, তার এই বিজয় প্রবাসী নতুন প্রজন্মের স্বপ্নকে আরও বড় করে তুলবে এবং বাংলাদেশি বংশোদ্ভূত তরুণদের জন্য নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। সোমা সায়ীদের এই বিজয় নিউইয়র্কের বিচারব্যবস্থায় বৈচিত্র্য ও নেতৃত্বের নতুন অধ্যায় রচনা করল।