Logo

আন্তর্জাতিক    >>   শাহ্ আব্দুল করিম লোক উৎসব ২০২৫: নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে আলো ছড়াল বৈশাখী সুর

শাহ্ আব্দুল করিম লোক উৎসব ২০২৫: নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে আলো ছড়াল বৈশাখী সুর

শাহ্ আব্দুল করিম লোক উৎসব ২০২৫: নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে আলো ছড়াল বৈশাখী সুর

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
গত ১৫ নভেম্বর ২০২৫, নিউইয়র্কের উডসাইডের গোলশান টেরেসে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত শাহ্ আব্দুল করিম লোক উৎসব ২০২৫। প্রবাসীদের প্রাণের এই লোকসংগীত উৎসবটি এ বছরও ছিল জমকালো আয়োজন, সাংস্কৃতিক বহুমাত্রিকতা ও আবেগমাখা এক মিলনমেলা।


উৎসবের জন্য গঠিত কমিটির আহ্বায়ক ড. সবিতা দাসের দক্ষ সমন্বয়ে এবং পরিষদের সভাপতি তপন মোদকের সার্বিক তত্ত্বাবধানে অতিথিবৃন্দ ফিতা কেটে এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী মুহূর্তে বিপুল করতালিতে গোলশান টেরেস হয়ে ওঠে এক উৎসবমুখর প্রাঙ্গণ।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউইয়র্ক সিটির কমিউনিটি বোর্ডের সদস্য ফাহাদ সোলায়মান, আবাসন ব্যবসায়ী নুরুল আজিম, তোফায়েল চৌধুরী, খ্যাতনামা এটর্নী মঈন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু ও রাশেদ আহমেদ, মীম টিভির সম্পাদক সুজন আহমেদসহ আরো অনেকে। এছাড়া ‘শাহ আব্দুল করিম পরিষদ’র সাধারণ সম্পাদক মীনা ইসলাম, প্রধান সমন্বয়কারী রামদাস ঘরামি, অ্যল কাউন্টি হেলথকেয়ারের পরিচালক মনিরা মহিউদ্দিন, কো-অর্ডিনেটর শামীমা আক্তার ইতি প্রমুখ অনুষ্ঠানে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেন। উপস্থাপনায় ছিলেন শান্তা জাহান।


লোক উৎসবের সবচেয়ে বড় আকর্ষণ ছিল মনোমুগ্ধকর সাংগীতিক পরিবেশনা। নিউইয়র্কের জনপ্রিয় সংগীতশিল্পী চন্দন চৌধুরী, বণ্হিশিখার প্রতিষ্ঠাতা সভাপতি ও সংগীতশিল্পী সবিতা দাস, সংগীতশিল্পী করিম হাওলাদার, কালা মিয়া, শিমুল খান, শাহ মাহবুব, রুনা রায়, আয়শা খান গান পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন। বাঁশির সুরে বিশেষ পরিবেশনায় ছিলেন বাঁশি শিল্পী রানী হাওলাদার, যার বাজনায় পুরো পরিবেশ যেন বিমোহিত হয়ে ওঠে।


শাহ্ আব্দুল করিমের গানের চিরায়ত আবেদন ও প্রবাসীদের সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আয়োজনটি শেষ হয় সমবেত কণ্ঠে করিমের জনপ্রিয় গান পরিবেশনের মধ্য দিয়ে।

ভিডিও দেখুন:-