Logo

আন্তর্জাতিক    >>   নিউইয়র্ক নিউ হরাইজন লায়ন্স ক্লাবের মাসিক সভা, ৬ ডিসেম্বর অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে

নিউইয়র্ক নিউ হরাইজন লায়ন্স ক্লাবের মাসিক সভা, ৬ ডিসেম্বর অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে

নিউইয়র্ক নিউ হরাইজন লায়ন্স ক্লাবের মাসিক সভা, ৬ ডিসেম্বর অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে

প্রজ্ঞা নিউজ ডেস্ক :
গত বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, সন্ধ্যা ৭টায় জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্টে অনুষ্ঠিত হলো নিউইয়র্ক নিউ হরাইজন লায়ন্স ক্লাবের গুরুত্বপূর্ণ মাসিক সভা। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি লায়ন তারেক হাসান খান এবং পরিচালনা ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক লায়ন আহমেদ সোহেল।
সভায় প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক লায়ন্স ডিস্ট্রিক্ট ২০-আর-২ এর গভর্নর লায়ন আসিফ বারী টুটুল, বিশেষ অতিথি ছিলেন লায়নেস মুনমুন হাসিনা বারী।


শুভেচ্ছা বক্তব্য রাখেন—সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লায়ন নাঈম খান, লায়ন নাঈম আহমেদ, ডিরেক্টর লায়ন মনিরুল ইসলাম, লায়ন আমিন হোসেন কামাল, সহ-সভাপতি লায়ন জামিল আহমেদ, সিনিয়র সাংবাদিক লায়ন হাকিকুল ইসলাম খোকন, লায়ন চৌধুরী ইসমাইল, লায়ন মোঃ হুদা, ডিস্ট্রিক্ট ক্যাবিনেট সেক্রেটারি লায়ন আহসান হাবীব, লায়ন হাবিবুল চৌধুরী, লায়ন সাইফুল ইসলাম, লায়ন সাজ্জাদুল রহমান খান, কার্যকরী সদস্য লায়ন তাওহীদ ইসলাম মুন্না, লায়ন আবুল বাশার, লায়নেস তাহমিনা চৌধুরী, লায়নেস বেবী, লায়নেস পারভীন, লায়নেস নিপা আহমেদ, লায়নেস জাকিয়া আহমেদ ও লায়নেস মিনা ইসলামসহ অন্যান্য লায়ন নেতৃবৃন্দ।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে নিউইয়র্ক নিউ হরাইজন লায়ন্স ক্লাবের অভিষেক অনুষ্ঠান আগামী ৬ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিত হবে।


অভিষেক কমিটির দায়িত্ব থাকবে কনভেনার লায়ন নাঈম আহমেদ, মেম্বার সেক্রেটারি লায়ন আমির হোসেন কামাল ,চেয়ারম্যান: ডিরেক্টর লায়ন গিয়াস আহমেদ, চিফ কো-অর্ডিনেটর ডিরেক্টর লায়ন মনিরুল ইসলাম , কো-কনভেনার লায়ন জামিল আহমেদ, লায়ন আনোয়ার হক ।
এছাড়া উপ-কমিটি থাকবে ,প্রচার উপ-কমিটি সভাপতি লায়ন হাকিকুল ইসলাম খোকন, সাংস্কৃতিক উপ-কমিটি লায়ন তাহমিনা চৌধুরী, লায়ন সাজ্জাদুল রহমান খান, সহযোগিতায় থাকবে লায়ন তাওহীদ ইসলাম মুন্না, লায়ন আবুল বাশার ও অন্যান্য সদস্য ।সভা শেষে সবার জন্য নৈশভোজের আয়োজন করা হয়। সূত্র: হাকিকুল ইসলাম খোকন