Logo

আন্তর্জাতিক    >>   নিউইয়র্কে স্মরণসভা: ডা. ওয়ালেদ চৌধুরী, অধ্যাপক মতলুব আলী ও ভাষাসংগ্রামী আহমদ রফিককে গভীর শ্রদ্ধায় স্মরণ

নিউইয়র্কে স্মরণসভা: ডা. ওয়ালেদ চৌধুরী, অধ্যাপক মতলুব আলী ও ভাষাসংগ্রামী আহমদ রফিককে গভীর শ্রদ্ধায় স্মরণ

নিউইয়র্কে স্মরণসভা: ডা. ওয়ালেদ চৌধুরী, অধ্যাপক মতলুব আলী ও ভাষাসংগ্রামী আহমদ রফিককে গভীর শ্রদ্ধায় স্মরণ

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
৩০ নভেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক, প্রগতিশীল ও ভাষা আন্দোলনের তিন বিশিষ্ট ব্যক্তিত্ব— ডা. ওয়ালেদ চৌধুরী, অধ্যাপক মতলুব আলী এবং ভাষাসংগ্রামী আহমদ রফিক—কে নিয়ে স্মরণসভা। আয়োজন করে মুক্তিযুদ্ধের বাংলাদেশ এবং একুশে চেতনা পরিষদ, যুক্তরাষ্ট্র।
প্রথম পর্বে “মুক্তিযুদ্ধের বাংলাদেশ”-এর উদ্যোগে স্মরণ করা হয় ডা. ওয়ালেদ চৌধুরী ও অধ্যাপক মতলুব আলীকে।
ডা. ওয়ালেদ চৌধুরী ছিলেন প্রবাসের সাংস্কৃতিক জগতের এক পরিশীলিত, সৃজনশীল ও মানবিক মুখ। চিকিৎসা-পেশার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা, শিল্প-সংস্কৃতি ও সামাজিক আন্দোলনে তাঁর অবদান প্রবাসী সমাজকে সমৃদ্ধ করেছে।


অধ্যাপক মতলুব আলী ছিলেন প্রগতিশীল চিন্তার আলোকবর্তিকা—শিক্ষা আন্দোলন, গণতান্ত্রিক মূল্যবোধ ও মুক্তচিন্তা বিকাশে তাঁর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। দুইজনের অকালপ্রয়াণ প্রবাসী বাঙালি সমাজে এক গভীর শূন্যতা তৈরি করেছে। উদীচীর পক্ষ থেকেও তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
দ্বিতীয় পর্বে “একুশে চেতনা পরিষদ”-এর উদ্যোগে স্মরণ করা হয় ভাষাসংগ্রামী আহমদ রফিককে—বাংলা ভাষা আন্দোলনের সাক্ষী, গবেষক, লেখক এবং সাংস্কৃতিক মুক্তির অগ্রগণ্য ব্যক্তিত্ব। বাংলা ভাষা, রবীন্দ্রচর্চা, মুক্তবুদ্ধির আন্দোলন ও একুশের ইতিহাস সংরক্ষণে তাঁর আজীবন সংগ্রাম বাঙালি জাতিসত্তার এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে।
স্মরণসভায় আলোচনা ও শ্রদ্ধা নিবেদন করেন—
প্রগ্রেসিভ ফোরামের সাধারণ সম্পাদক জাকির হোসেন বাচ্চু, ঠিকানা পত্রিকার সাবেক প্রধান সম্পাদক ফজলুর রহমান, অধ্যাপিকা হোসনে আরা, প্রবীণ সাংবাদিক মাহমুদুল্লাহ চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সউদ চৌধুরী, মাহফুজ আলী টুকুট, সাপ্তাহিক সন্ধান পত্রিকার সম্পাদক সনজীবন কুমার, ডিবিসি নিউজের সাংবাদিক কানু দত্ত, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, যুক্তরাষ্ট্র সংসদের সভাপতি ক্ল্যারা রোজারিও, সহ-সভাপতি বাবুল আচার্য‍্য, সাধারণ সম্পাদক কল্লোল দাশ, প্রাক্তন সাধারণ সম্পাদক আলীম উদ্দীন, একুশে চেতনা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ওবায়দুল্লা মামুন, সাংস্কৃতিক সংগঠক সাগর লোহানী, উদীচী জ্যামাইকা শাখার সভাপতি আশীষ রায়, সাধারণ সম্পাদক হিরো চৌধুরী, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সুলেখা পাল, রেহান আলী, সংগঠক ও ফটোগ্রাফার মোজাহিদ আনসারি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাবিনা হাই উর্বী ,তাহমিনা শহীদ, স্নিগ্ধা আচার্য্য, প্রমুখ।
বক্তারা বলেন, তিনজন আলোকিত ব্যক্তিত্ব ছিলেন তিন ভিন্ন ক্ষেত্রের অমূল্য সম্পদ—সংস্কৃতি, শিক্ষা ও ভাষা আন্দোলনের ইতিহাসে যাঁদের অবদান চিরস্মরণীয়। তাঁদের প্রয়াণ প্রবাসী বাংলাদেশি সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি। সভা শেষে তাঁদের স্মরণে নীরবতা পালন ও শ্রদ্ধা নিবেদন করা হয়।