বাংলাদেশের রাজনৈতিক অঙ্গণে খুব দ্রুততার সাথে একের পর এক ঘটনা ঘটে চলেছে। এই ঘটনাপ্রবাহের সর্বশেষ সংযোজন হলো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পদত্যাগের কথা ভাবছেন সেই খবর। গতকাল বৃহস্পতিবার (২২মে) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তার সাথে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বিস্তারিত...
ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা চালায় তবে এর জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করা হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। জাতিসংঘে পাঠানো এক চিঠিতে আরাকচি বলেন, আমরা বিশ্বাস করি ইসলামী প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যদি ইহুদিবাদী ইসরায়েল হামলা চালায়, তাতে যুক্তরাষ্ট্রেরও সম্পৃক্ততা থাকবে এবং তারা এর আইনগত দায় বহন করবে। বিস্তারিত...
ভারতের অধিকারভুক্ত নদীগুলোর পানি পাকিস্তান আর পাবে না বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার (২২ মে) রাজস্থানের এক জনসভায় তিনি এ মন্তব্য করেন। কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর হামলার পর পাকিস্তানের সঙ্গে করা সিন্ধু পানি চুক্তি থেকে সরে আসে ভারত। এই চুক্তির অধীনে পাকিস্তানে পানি দেওয়া হতো। বিস্তারিত...
বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম অবৈধভাবে নিষিদ্ধ করার প্রতিবাদে নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরের সামনে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এক প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা এই সিদ্ধান্তকে “ফ্যাসিস্ট ইউনূস সরকারের কর্তৃক মুক্তিযুদ্ধের চেতনার ওপর সরাসরি আঘাত” হিসেবে উল্লেখ করে বিশ্বব্যাপী প্রবাসীদের তীব্র নিন্দা ও প্রতিবাদের প্রতিধ্বনি তুলে ধরেন। বিস্তারিত...