ভারত স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক পণ্য, ফলের রস, তুলা, কাঠের আসবাবপত্র ইত্যাদি পণ্য আমদানি নিষিদ্ধ করেছে গত ১৭ মে। ভারতীয় থিংক ট্যাংক গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের মতে, নয়াদিল্লির এই সিদ্ধান্তের বাংলাদেশের প্রায় ৭৭ কোটি ডলারের বাণিজ্য ক্ষতিগ্রস্ত হতে পারে, যা ভারতে বাংলাদেশের মোট রপ্তানির প্রায় ৪২ শতাংশ। বিস্তারিত...
অভিনেত্রী নুসরাত ফারিয়ার বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ইনভেস্টিগেশন (তদন্ত) হচ্ছে। বিস্তারিত...
ইসরায়েলের বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ আবারও গাজা শাসনে মিশরকে দায়িত্ব দেওয়ার প্রস্তাব পুনর্ব্যক্ত করেছেন। দেশটির সরকার-নিয়ন্ত্রিত সম্প্রচারমাধ্যম ‘কান’-এ এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। তিনি আরও বলেন, ইসরায়েলি সরকারের কাছে যদি এর চেয়ে ভালো কোনো পরিকল্পনা থাকে, তবে আমরা তা শুনতে আগ্রহী। বিস্তারিত...
ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছে। এই পরিস্থিতিতে সাম্প্রদায়িক পরিবেশ বিনষ্ট করার লক্ষ্যে গোপনে কেউ কেউ পাকিস্তানি পতাকা বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এমন অভিযোগের ভিত্তিতে কলকাতার সব থানাকে অবিলম্বে বিষয়টির ওপর কড়া নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত...