অপারেশন সিঁদুর–এর কারণে ভারতে বন্ধ করে দেওয়া সব বিমানবন্দর আজ সোমবার থেকে আবার চালু হয়ে গেল। ৭ মে পাকিস্তানে ঝটিকা আক্রমণের পর উত্তর ও উত্তর–পশ্চিম ভারতের মোট ৩২টি বিমানবন্দর ১৫ মে পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল। আজ থেকে সেগুলো আবার চালু হয়ে যাচ্ছে। ভারতের এয়ারপোর্ট অথরিটি (এএআই) আজ এ কথা জানিয়েছে। বিস্তারিত...
বাংলাদেশে পুলিশের হাতে চায়নিজ রাইফেল, সাব মেশিনগান, ৯ এমএম পিস্তলের মতো ‘মারণাস্ত্র’ না রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মারণাস্ত্র থাকবে শুধু এপিবিএনের (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) কাছে। পুলিশের কাছে থাকা মারণাস্ত্র জমা দেবে। বিস্তারিত...
দেশের মাঠ পর্যায়ের স্বাস্থ্য প্রশাসকদের অংশগ্রহণে আজ সোমবার (১২ মে) সিভিল সার্জন সম্মেলন অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টায় তেজগাঁও কার্যালয়ের শাপলা হলে এ সম্মেলনের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সম্মেলনে জেলা সিভিল সার্জনদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন তিনি। বিস্তারিত...
কোনো ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন—এটিসহ সংবিধান সংস্কারে সাতটি প্রস্তাব তুলে ধরেছে নাগরিক জোট। এসব প্রস্তাব নিয়ে আলোচনায় বক্তারা বলেছেন, দেশের বিদ্যমান সংবিধানে প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতা দেওয়া আছে বিস্তারিত...