বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ বলেছেন, আমরা সবসময় শিক্ষার্থীদের স্বার্থ দেখি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে সরকার। এসময় জবি উপাচার্য অধ্যাপক রেজাউল করিম বলেন, ইউজিসির সঙ্গে আমাদের মিটিং হয়েছে। আমাদের শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জবির পরিচালনা বাজেট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজেট বাড়ানোর মাধ্যমে ১ম দাবির বিষয়ে সিদ্ধান্ত এসেছে। আবাসন সংকটের কথা ভেবে দ্রুতই অস্থায়ী হল নির্মাণ করা হবে। বিস্তারিত...
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সঙ্গে ২০০ বিলিয়ন বা ২০ হাজার কোটি ডলারের একাধিক চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১৫ মে) এসব চুক্তি স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজ জানিয়েছে, আমিরাতের বিমান সংস্থা ইতিহাদ এয়ারওয়েজের পক্ষ থেকে উড়োজাহাজ কিনতে সাড়ে ১৪ বিলিয়ন বা ১৪০০ কোটি ডলারের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। এছাড়া দুদেশের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে সহযোগিতা বৃদ্ধিরও সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বিস্তারিত...
তিন দফা দাবিতে ঢাকার কাকরাইল মোড়ে প্রায় ৫০ ঘণ্টা ধরে অবস্থান কর্মসূচির পর গণ-অনশনে বসেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। আজ শুক্রবার বিকেল চারটায় অনশন শুরু করেন তাঁরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের ডিন মঞ্জুর মোর্শেদ বেলা ৩টা ৫০ মিনিটে গণ–অনশন শুরুর ঘোষণা দেন। তিনি বলেন, এখন থেকে আমাদের গণ–অনশন শুরু। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের গণ–অনশন কর্মসূচি চলবে। বিস্তারিত...
কাতারের রাজপরিবারের কাছ থেকে একটি বিলাসবহুল উড়োজাহাজ (বোয়িং জেট) উপহার হিসেবে নেওয়ার কথা ভাবছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। বিস্তারিত...