Logo

আন্তর্জাতিক

লস অ্যাঞ্জেলেসে এখন ইরাক-সিরিয়া থেকে বেশি সেনা

লস অ্যাঞ্জেলেসে এখন ইরাক-সিরিয়া থেকে বেশি সেনা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে অভিবাসনবিরোধী অভিযানের প্রতিবাদে সহিংস বিক্ষোভের জেরে শহরটিতে এখন ইরাক ও সিরিয়ার চেয়ে বেশি সেনা মোতায়েন রয়েছেন। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এবিসি নিউজের বরাতে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানিয়েছে, লস অ্যাঞ্জেলেসে বর্তমানে ৪ হাজার ৮০০ ন্যাশনাল গার্ড ও মেরিন সদস্য মোতায়েন আছেন। অন্যদিকে ইরাক ও সিরিয়ায় মোতায়েন রয়েছেন যথাক্রমে আড়াই ও দেড় হাজার মার্কিন সেনা।  বিস্তারিত...
নিরাপত্তা ঝুঁকিতে ইরাকের দূতাবাস থেকে কর্মীদের সরাচ্ছে যুক্তরাষ্ট্র

নিরাপত্তা ঝুঁকিতে ইরাকের দূতাবাস থেকে কর্মীদের সরাচ্ছে যুক্তরাষ্ট্র

নিরাপত্তাঝুঁকি বেড়ে যাওয়ায় ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের অপরিহার্য নয়, এমন কর্মী ও তাঁদের স্বজনদের সরিয়ে নেওয়া হচ্ছে। গতকাল বুধবার মার্কিন সরকারের একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে। ঠিক কী কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হলো, সংশ্লিষ্ট কর্মকর্তারা তা স্পষ্ট করেননি। তবে সম্প্রতি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের আলোচনা স্থবির হয়ে পড়ায় এ অঞ্চলের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে বলে ধারণা করা হচ্ছে।  বিস্তারিত...
তীব্র গরমে রেড এলার্ট জারি দিল্লিতে

তীব্র গরমে রেড এলার্ট জারি দিল্লিতে

তীব্র গরমে নাজেহাল ভারতের রাজধানী দিল্লিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বুধবার হিট ইনডেক্সে তাপমাত্রা ৫১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর পর এই সতর্কতা জারি করা হয়। দিল্লিতে বর্তমান তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ডিগ্রি বেশি বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। বৃহস্পতিবারও তাপমাত্রা ৪৩ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস থাকার আশঙ্কা রয়েছে।  বিস্তারিত...
তারবিহীন মিথানল সেন্সর উদ্ভাবন করলেন অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা

তারবিহীন মিথানল সেন্সর উদ্ভাবন করলেন অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা

অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা এমন মিথানল শ্বাসপরীক্ষক (ব্রেথালাইজার) উদ্ভাবন করেছেন, যা প্রতিবছর হাজারো বিষক্রিয়া প্রতিরোধ করতে পারে। তাঁদের তৈরি এ পরীক্ষামূলক ব্রেথালাইজার অ্যালকোহলযুক্ত পানীয় বা কারও শ্বাসে ক্ষুদ্র মাত্রার বিষাক্ত মিথানল শনাক্ত করতে সক্ষম। বর্তমানে মিথানল শনাক্তের যেসব পদ্ধতি রয়েছে, সেগুলো অধিকাংশ ক্ষেত্রে সেই অঞ্চলে সহজলভ্য নয়, যেখানে মিথানল বিষক্রিয়ার ঘটনা সবচেয়ে বেশি ঘটে।  বিস্তারিত...