ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গভীরভাবে হতাশ হয়েছে পড়েছেন। বিশ্বের ‘সর্বশ্রেষ্ঠ’ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা থাকার পরও ইরানের বিমান হামলার কাছে অসহায় হয়ে পড়ছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে আরও কয়েক সপ্তাহ সময় নিতে চাওয়ায় হতাশ নেতানিয়াহু। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের কলামিস্ট গিডিয়ন লেভি এমন তথ্যই জানিয়েছে। বিস্তারিত...
ভাষা আন্দোলনের অকুতোভয় সৈনিক, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পথিকৃৎ দেশবরেণ্য ব্যক্তিত্ব কামাল লোহানীর ৫ম প্রয়াণ দিবস উপলক্ষে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যুক্তরাষ্ট্র সংসদ গভীর শ্রদ্ধা ও অন্তর নির্ভর ভালোবাসা জানিয়েছে। বিস্তারিত...
ইসরায়েলের বিয়ারশেবা শহরে ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে ওই এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষেপণাস্ত্রটি অ্যাপার্টমেন্ট ব্লকের কাছাকাছি একটি স্থানে আঘাত হানে, যার ফলে বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। আশপাশের বসতবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বিস্তারিত...