ইরানের ফরদো পারমাণবিক স্থাপনায় ভারী নির্মাণ যন্ত্রপাতি দেখা গেছে ম্যাক্সার টেকনোলজিসের নতুন স্যাটেলাইট ছবিতে। গত রবিবার (২৯ জুন) তোলা ওই ছবিতে ঘটনাস্থলে খননকারী মেশিন ও ক্রেন দেখা যাচ্ছে। এছাড়া ছবিগুলোতে সেখানে পৌঁছানোর জন্য একটি নতুন রাস্তাও নজরে এসেছে। ইরানের এই পারমাণবিক স্থাপনাতেই মার্কিন যুক্তরাষ্ট্র বাঙ্কার-ব্লাস্টার বোমা দিয়ে হামলা করেছিল। বিস্তারিত...
ভারতের তেলেঙ্গানা রাজ্যের সাঙ্গারেড্ডি জেলার পাসামিলারাম শিল্প এলাকায় একটি চুল্লিতে বিস্ফোরণের ঘটনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩৫ জন। জেলা প্রশাসন জানিয়েছে, সিগাচি কেমিক্যালস কারখানায় ঘটে যাওয়া এই দুর্ঘটনায় ২৭ জন এখনো নিখোঁজ। এর মধ্যে চারজনকে শনাক্ত করা হয়েছে, বাকি ২৩ জনকে শনাক্ত করার চেষ্টা চলছে। বিস্তারিত...
বাংলাদেশে গণঅভ্যুত্থানের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর প্রায় এক বছর নানামূখী চ্যালেঞ্জ মোকাবিলা করছে অন্তর্বর্তী সরকার। সম্প্রতি দ্য ইকোনমিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস জোর দিয়ে বলেছেন, তার পরিকল্পনা সঠিক পথেই আছে। ৮৪ বছর বয়সী ড. ইউনূস বলেন, বাংলাদেশিরা যে গভীর সংস্কারের প্রত্যাশা করছে, তা বাস্তবায়নে সময় লাগবে। তবে অন্তত অর্থনীতির ক্ষেত্রে তার সরকারের পক্ষে ভালো খবর রয়েছে। বিস্তারিত...
বাংলাদেশের গণমাধ্যমে নানা প্রকাশ্য ও অপ্রকাশ্য বিধিনিষেধের বাস্তবতায় যখন সত্যনিষ্ঠ সাংবাদিকতা চ্যালেঞ্জের মুখে, ঠিক তখনই দেশের বাইরে থেকে স্বাধীনভাবে সংবাদ সম্প্রচারের এক সাহসী উদ্যোগ নিয়েছে ‘বাঙালীয়ানা’। আজ ১লা জুলাই ২০২৫ থেকে এই নতুন অনলাইন প্ল্যাটফর্মটি আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্প্রচার শুরু করতে যাচ্ছে। ইতোমধ্যে ট্রায়াল সম্প্রচার পর্ব অত্যন্ত সফলভাবে চলছে। বিস্তারিত...