Logo

আন্তর্জাতিক

আলোচনা চাইলে যুক্তরাষ্ট্রকে নতুন করে হামলার চিন্তা বাদ দিতে হবে: বিবিসিকে ইরানি মন্ত্রী

আলোচনা চাইলে যুক্তরাষ্ট্রকে নতুন করে হামলার চিন্তা বাদ দিতে হবে: বিবিসিকে ইরানি মন্ত্রী

ইরান বলছে, কূটনৈতিক আলোচনা আবার শুরু করতে চাইলে যুক্তরাষ্ট্রকে ইরানের ওপর নতুন করে হামলার চিন্তা বাতিল করতে হবে। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভানছি বিবিসিকে এ কথা বলেছেন। এক সাক্ষাৎকারে মাজিদ তাখত-রাভানছি বলেন, ট্রাম্প প্রশাসন মধ্যস্থতাকারীদের মাধ্যমে জানিয়েছে যে তারা আলোচনায় ফিরতে চায়। কিন্তু আলোচনা চলাকালে নতুন করে হামলার মতো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নে যুক্তরাষ্ট্র এখনো তাদের অবস্থান পরিষ্কার করেনি।  বিস্তারিত...
অনিশ্চিত বাণিজ্য আলোচনা: ট্রাম্পের কাছ থেকে কোনো সুবিধা পাচ্ছেন না নরেন্দ্র মোদী

অনিশ্চিত বাণিজ্য আলোচনা: ট্রাম্পের কাছ থেকে কোনো সুবিধা পাচ্ছেন না নরেন্দ্র মোদী

বছরের শুরুতে ভারত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে একটি বড় ধরনের বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু করে। কিন্তু, ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যকার একটি ‘মিনি’ বাণিজ্য চুক্তির আলোচনা দীর্ঘায়িত হচ্ছে। এপ্রিল থেকে আলোচনা আরও জোরালো হয়, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বব্যাপী বহু দেশের ওপর ‘পারস্পরিক’ শুল্ক আরোপ করেন, যদিও এই শুল্ক আপাতত ৯ জুলাই পর্যন্ত স্থগিত রয়েছে।  বিস্তারিত...
গাজায় যুদ্ধবিরতি কার্যকর করে জিম্মিদের ফিরিয়ে আনার আহ্বান ডোনার্ড ট্রাম্পের

গাজায় যুদ্ধবিরতি কার্যকর করে জিম্মিদের ফিরিয়ে আনার আহ্বান ডোনার্ড ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। আজ রোববার (২৯ মে) সকালে নিজস্ব সামাজিকমাধ্যম সোশ্যাল ট্রুথে তিনি লেখেন, গাজায় চুক্তি করুন। জিম্মিদের ফিরিয়ে আনুন।  বিস্তারিত...
রাশিয়ার হামলা ঠেকাতে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত ইউক্রেনের

রাশিয়ার হামলা ঠেকাতে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত ইউক্রেনের

রাশিয়ার বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে গতকাল শনিবার (২৮ জুন) রাতে ইউক্রেনের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে যুদ্ধবিমানটির পাইলট নিহত হয়েছেন। তাছাড়া রাশিয়ার এই হামলায় কমপক্ষে সাতজন আহত হয়েছেন। আজ রোববার (২৯ জুন) ইউক্রেনের সেনাবাহিনী এসব তথ্য জানিয়েছে।  বিস্তারিত...