চীনের সঙ্গে সীমান্ত বিরোধের স্থায়ী সমাধান চায় ভারত। বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তার চীনা প্রতিরক্ষামন্ত্রী ডং জুনকে এ কথা বলেছেন। শুক্রবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে,বৃহস্পতিবার কিংডাওতে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকের ফাঁকে সিং চীনের ডং জুনের সাথে দেখা করেন এবং একটি কাঠামোগত রোডম্যাপের মাধ্যমে দেশগুলোর মধ্যে সমস্যা সমাধানের উপর জোর দেন। বিস্তারিত...
শহীদ জননী জাহানারা ইমামের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হলো নিউইয়র্কে। একই আয়োজনে গ্রেপ্তারকৃত সাংবাদিক ও মানবাধিকার কর্মী শাহরিয়ার কবিরের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানানো হয়। বিস্তারিত...
যুক্তরাষ্ট্র ইরানকে পরমাণু আলোচনায় আনতে ৩০ বিলিয়ন ডলার পর্যন্ত সহায়তা করার, নিষেধাজ্ঞা শিথিল করার এবং আটকে রাখা তহবিলের কোটি কোটি ডলার মুক্ত করার প্রস্তাব দিয়েছে। বিষয়টির সাথে পরিচিত চারটি সূত্রের বরাত দিয়ে গতকাল শুক্রবার (২৭ জুন) সিএনএন এ তথ্য জানিয়েছে। বিস্তারিত...
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়াম কোথাও সরিয়ে নিয়েছে—এমন কোনো গোয়েন্দা তথ্যের কথা তাঁর জানা নেই। গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে হেগসেথ এ কথা বলেন। হেগসেথের কথা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথার প্রতিধ্বনি। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দাবি করেছেন ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস করা হয়েছে। বিস্তারিত...